সালাম সুজেট! ২৪ ঘণ্টায় আত্মপ্রকাশ সুজেটের

২৪ ঘণ্টার পর্দায় আত্মপ্রকাশ করলেন পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেট। জানালেন, "ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়। এভাবে মুখ ঢেকে থাকব কেন? আমি ক্রিমিনাল নই তবু কেন মুখ ঢাকব? জঘন্য অপরাধের শিকার আমি। আমার মুখ ঝাপসা করবেন না। নাম, পরিচয় জানাতে লজ্জাবোধ করি না।"

ইশরাত মিথ্যা এনকাউন্টারের তদন্ত শেষের নির্দেশ সিবিআইকে

জুলাইয়ের বারো তারিখের মধ্যে গুজরাত হাইকোর্ট সিবিআইকে ইশরাত জাহান হত্যা রহস্যের তদন্ত শেষ করার নির্দেশ দিল

কোল-গেট: দুই পিএমও আধিকারিকের জবানবন্দী রেকর্ড করল সিবিআই

কোল-গেট কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের জেরারা মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী দফতরের দুই আধিকারিক। তাঁদের জবানবন্দী রেকর্ড করাও হয়।

ন্যাটোর হাত থেকে আফগানের সুরক্ষা আসতে চলেছে কারজাইয়ের হাতে

২০০১-এর পর ন্যাটোর হাত থেকে আফানিস্তানের সুরক্ষা আসতে চলেছে আফগান সরকারের হাতে। আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন ``আমাদের সুরক্ষার জন্য আমাদের সেনারা নিজেরাই প্রস্তুত।``

সম্মতিক্রমে যৌন মিলন স্বামী-স্ত্রী স্বীকৃতি দায়ক: মাদ্রাস হাইকোর্ট

পারস্পরিক সম্মতিক্রমে দু`জন প্রাপ্ত বয়স্ক যদি নিজেদের মধ্যে সহবাস করেন সেক্ষেত্রে তাঁরা স্বামী স্ত্রী হিসাবেই গণ্য হবেন। আজ মাদ্রাস হাইকোর্টে এমনই রায় দিলেন বিচারপতি সিএস কারনান।

হিন্দুত্বই দেশকে সুপার পাওয়ারে পরিণত করবে, মত মোহন ভাগবতের

বিজেপির অভ্যন্তরে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থানের পাশে সরাসরিই দাঁড়িয়ে ছিল তাঁর দল রাষ্ট্রীয় স্বয়ং সেভকসঙ্ঘ। মূলত আরএসএসের জন্যই বিজেপির নির্বাচনী মুখ নির্বাচিত হয়েছেন মোদী। মোদীর উত্থান নিশ্চিত করার পর আজ ফের হিন্দুত্ববাদের হয়েই গলা ফাটালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পরিষ্কার জানিয়ে দিলেন একমাত্র হিন্দুত্বের হাত ধরেই এ দেশে পরিবর্তন আসতে পারে।

বিহারে বনধ, সংঘর্ষে বিজেপি-জেডি(ইউ)

বিজেপির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হল বিহার। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও জেডিইউ সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। বনধের প্রভাব পড়েছে রাজধানী পাটনার জনজীবনে। দোকান পাট খোলেনি। পরিবহণ ব্যবস্থাও ছিল বিপর্যস্ত। জায়গায় জায়গায় রেল অবরোধ করেন বিজেপি সমর্থকরা। যদিও, ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। পাটনায় ধর্মঘট ব্যর্থ করতে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শহর নালন্দাতেও বনধ ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বনধে অশান্তির জন্য জেডিইউকেই দায়ী করেছে বিজেপি।    

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী জট কাটাতে ময়দানে রাজ্যপাল

অবশেষে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটাতে উদ্যোগী হলেন রাজ্যপাল এম কে নারায়ণন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজ্যপাল। তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের সঙ্গে কথা হয়েছে তাঁর।

তৃণমূলের দুই ট্রেড ইউনিয়নের দাপটে সমস্যায় সেল

তৃণমূল কংগ্রেসের স্বীকৃতিপ্রাপ্ত দুই ট্রেড ইউনিয়নের দাপটে এবার সমস্যায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ। দুই সংগঠন যখন তখন বিক্ষোভ দেখিয়ে কাজের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ সেল কর্তৃপক্ষের।

প্রধানমন্ত্রীর মুখে নীতীশের প্রশংসা

বিজেপির সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে বেরিয়ে আসার ২৪ ঘণ্টার মধ্যেই জেডিইউ নেতা নীতীশ কুমারের প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের গলায়। নীতীশ কুমারকে ধর্মনিরপেক্ষ নেতা বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। যারা কংগ্রেসের বন্ধু হয়, তারাই রাতারাতি ধর্মনিরপেক্ষ হয়ে যায়, কটাক্ষ বিজেপির।

FIRST PREV 1 2 NEXT LAST 

শান্তির খোঁজ বিজেপিতে, আডবাণী সঙ্গে সাক্ষাৎ মোদীর

বৃষ্টিতে উত্তর ভারতে মৃত ৮১, আটকে বাংলার ১৭০০

ঠিক কিসের ভয়ে কাঁটা কামদুনি?

বিহারে বনধ, সংঘর্ষে বিজেপি-জেডি(ইউ)

সম্মতিক্রমে যৌন মিলন স্বামী-স্ত্রী স্বীকৃতি দায়ক: মাদ্রাস হাইকোর্ট

ইশরাত মিথ্যা এনকাউন্টারের তদন্ত শেষের নির্দেশ সিবিআইকে

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল