staff-blog
ভূত বসেছে শিয়রে

গা'টা একটু ছমছম করছে কি? করারই তো কথা। হাজার হোক আজ তো ভূত চতুর্দশী। ভূত তাড়াতে হবে বলেই তো চোদ্দ প্রদীপ জ্বালানো। আলোয় চারিধার ভরিয়ে রাখা। গাঁ ঘরে তো আবার আজ রাতে ঘর থেকে বের হওয়াই মানা। সবার এক কথা, "আজ বেরোস না। তেনারা এসে দেবে গলা টিপে!" এমনিতে এখন দিবসের ছড়াছড়ি। গান্ধী দিবস, প্রজাতন্ত্র দিবস, শিশু দিবসের সঙ্গে হালে যোগ হয়েছে হাসি দিবস, খুশি দিবস, বন্ধু দিবস, প্রেম দিবস আরও আরও কত কী। সেই হিসাবে দেখলে আজ বাঙালির ভূত দিবস। কালিপুজোর ঠিক আগের রাতে এদেশে ভূত চতুর্দশী। কৃষ্ণপক্ষের সেই ঘোর আঁধারে প্রেতের দলকে পিছুটান দেয় ধরণী। ওরা ফিরে আসে নিজের নিজের বাসার আনাচে কানাচে। ভীরু মানুষ আত্মরক্ষার আশায় সাজিয়ে রাখে জ্বলন্ত প্রদীপের পাহারা। বলবৃদ্ধি জন্য ১৪ রকম শাকের আয়োজন করে ভাতের পাতে। শুধু এখানে নয় পশ্চিমের দেশেও ৩১ অক্টোবর তারিখটা চিহ্নিত 'হ্যালোইন' নামে। আত্মাদের গা-ছমছমে রি-ইউনিয়ন ডে।

staff-blog
staff-blog
একটা মৃত্যু আর কিছু ছবি

কোনও বিখ্যাত মানুষ মারা গেলেই আমরা অনেকেই সেই একই শব্দ ব্যবহার করি। এই যেমন অপূরণীয় ক্ষতি হয়ে গেল, ওনার মৃত্যুতে একটা বড় শূন্যতা তৈরি হল এই সব আর কি। কিন্তু তাঁর মৃত্যুটাকে শুধু ওভাবে ব্যাখা করা যাবে না। বাকিদের চেয়ে তাঁর লেখা অনেকটা আলাদা ছিল। চিরচারিত ছকের বাইরে তাঁর লেখা তৈরি করেছিল আলাদা ঘরানা। সেই মানুষটার মৃত্যুতে অনেক টুকরো টুকরো ছবিগুলোও আলাদা হয়ে থাকল। সেই ছবিগুলোই প্রমাণ হয়ে থাকল নীললোহিতের শরীরটা আর আমাদের সঙ্গে থাকবে না ঠিকই কিন্তু ওনার চিন্তাভাবনা-লেখা আমাদের জীবনের অনেক কষ্টের মধ্যেও সুখের ঠিকানার খোঁজ দেবে।

staff-blog
apnar-rai
blog-img

আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।

blog-img

বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বর্বর হামলা এখন হয় না, সাত আট শো বছর আগে হত। বিশ্বমানের শিক্ষাবিদরা গবেষণাগারে বর্শা এবং লোহার রডের আস্ফালন দেখতে অভ্যস্ত নন। বিশ্বমানের ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে বাইরের গুন্ডাদের থেকে ধর্ষণের হুমকি শোনেন না এবং ছাত্ররা ক্লাসের মধ্যে গুন্ডাদের মারে রক্তাক্ত হন না। ১০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রেসিডেন্সির পুনরুজ্জীবন উদ্যোগে বাধা পড়তে বাধ্য।

blog-img

দোলনায় দুলতে রাজি আছি, কিন্তু দোল না! স্কিনে মেলানিন বেড়ে যাবে, কমপ্লেকশনের বারোটা বেজে যাবে, চুলের টেক্সচারের বারোটা বেজে যাবে। বিরিবিরি আবির ভরা মাথা ইঃ, দাঁতমুখে কালি ছিঃ, কনট্যাক্ট লেন্সে বালি.. এ কি ভদ্রমহিলাদের খেলা! বিশেষ করে আমার মতো সুন্দরীরা দোল খেলে না। যবে থেকে আয়নায় সেল্ফ-অ্যাডমিরেশন শুরু করেছি, তবে থেকেই দোলের দিন প্রচুর অমিতাভ বচ্চনের ছবি আর এফ এম শুনি, সেফ সাইডে থেকে। জিজ্ঞেস করলেই সোজা হিসেব দিই, সবাই যদি রং-বালতি-পিচকিরি নিয়ে নেমে যায়, তবে দেখবে কে?

blog-img

এই তো সেদিন, গ্রীষ্মের এক দীর্ঘ দুপুরে পাঁচ সন্তানকে স্থবির করে চলে গেলেন মা। তীব্র কান্নায় খানখান হাসপাতাল। দূরে বিমূঢ় জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে পিতা। অর্ধশতাব্দীরও আগে তিনি এসেছিলেন। পুতুল খেলার পর্ব পেরিয়ে তখন সদ্য চু-কিতকিতে ওস্তাদি চলছে।

  • সৌপভ গুহ

  • সুদীপ্ত সেনগুপ্ত

  • ফুলকলি

  • সোমশুভ্র মুখোপাধ্যায়

  • কুশল মিশ্র

  • অমৃতাংশু ভট্টাচার্য

  • রাহুল পুরকায়স্থ

  • মৌপিয়া নন্দী

  • সাম্যব্রত জোয়ারদার