blogger

সময়ের পাঠশালা
মিছিল... মৃত্যু... বেহালা

আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।

blogger

আমার মতে
প্রেসিডেন্সিতে হামলা রুখব কীভাবে

বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বর্বর হামলা এখন হয় না, সাত আট শো বছর আগে হত। বিশ্বমানের শিক্ষাবিদরা গবেষণাগারে বর্শা এবং লোহার রডের আস্ফালন দেখতে অভ্যস্ত নন। বিশ্বমানের ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে বাইরের গুন্ডাদের থেকে ধর্ষণের হুমকি শোনেন না এবং ছাত্ররা ক্লাসের মধ্যে গুন্ডাদের মারে রক্তাক্ত হন না। ১০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রেসিডেন্সির পুনরুজ্জীবন উদ্যোগে বাধা পড়তে বাধ্য।

staff-blog
blogger-img
বাজার বড় ভাবাচ্ছে

মার্কেট বললে, এমনকী বাংলায় বাজার বললেও অনেকেই এখন বোঝেন এবং বোঝাতে চান বিশেষ একটা বাজার: শেয়ার বাজার। শেয়ার বাজারে মাত্র দুই-আড়াই শতাংশ ভারতীয় সরাসরি কারবার করেন। শেয়ারের দামের ওঠাপড়ার ঝুঁকি যাঁরা নিতে চান না, তাঁদেরও অনেকে কিন্তু এখন বাধ্য হচ্ছেন কিছুটা সেই অনিশ্চয়তার দায় বহন করতে। নানা ধরনের সঞ্চয়ের একাংশ এখন শেয়ার বাজারে বিনিয়োগ হয়। এমনকী, সর্বসাধারণের জন্য ভারত সরকারের যে পেনশন প্রকল্প (এন পি এস) আছে, তাতেও সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সঞ্চয় ইকুইটি বা শেয়ারে রাখার সংস্থান আছে। শেয়ার বাজারে উত্থান-পতন দুইই আছে। পতনটা কষ্টকর। বিশেষ করে পেনশনভোগীদের জন্য।

staff-blog
staff-blog
blogger-img
সুখ নেইকো মনে

হলুদ বনে নিশ্চয়ই নাকছাবি হারিয়ে যাচ্ছে না, কিন্তু জানা গেল, তবু আমাদের ভারতীয়দের সুখ নেইকো মনে। গোটা পৃথিবী জুড়ে টুইটারজগত্‍ যাঁদের বিচরণভূমি, তাঁদের টুইটের ওপর সমীক্ষা চালিয়ে দেখা যাচ্ছে, ভারতীয়রা অনেকটাই কম সুখী। অন্তত টুইটে সেই মনটাই ফুটে উঠেছে। একটু থমকে গেলাম খবরটা পড়ে। তেমন খুশি নই কেন আমরা?

staff-blog
staff-blog
blogger-img
ওয়েব বনাম টিভি

চালু হয়ে গেল চব্বিশ ঘণ্টার ওয়েবসাইট। এখন খবরের জন্য শুধু আর টিভির পর্দার দিকে তাকিয়ে থাকতে হবে না আমাদের। খবর পৌঁছে গেল একেবারে হাতের কাছে। মাউসের একটা ক্লিকে খুলে যাবে দেশদুনিয়ার খবরের দিগন্ত।

staff-blog
staff-blog
blogger-img
বিশ্বজোড়া বাঙালি।

কথাটার মধ্যে বাস্তবতা যেমন আছে, বিস্তৃতিও আছে তেমনটাই।

staff-blog
  • সৌপভ গুহ

  • সুদীপ্ত সেনগুপ্ত

  • ফুলকলি

  • সোমশুভ্র মুখোপাধ্যায়

  • কুশল মিশ্র

  • অমৃতাংশু ভট্টাচার্য

  • রাহুল পুরকায়স্থ

  • মৌপিয়া নন্দী

  • সাম্যব্রত জোয়ারদার