• print
  • Update: Update: March 8, 2012 18:08 IST
story-img যে সন্ধ্যা ভুলিনি

সে অনেক দিন আগেকার কথা। বছর কুড়ি হবে। তখন 'প্রাইমারি ইস্কুলে' পড়ি। আমাদের চারপাশে কিছু মানুষ থাকেন, যাঁদের প্রাথমিক ভাবে তুচ্ছ বলে মনে হয়। অনেক সময় অস্তিত্বের সাড়াও পাওয়া যায় না। সময় গড়ালে বোঝা যায়, কত গভীরে শিকড় গেড়েছে সে। বিশ্ব নারী দিবসের আগে তেমনই একজনের কথা মনে পড়ে গেল। একেবারে কাকতালীয় ভাবে।

গ্রামে তখন একটাই প্রাইভেট প্রাইমারি স্কুল ছিল। তার প্রতিষ্ঠাতা ভদ্রলোক আবার আমার বাবার অনুজপ্রতীম। তাঁর অনুরোধে বাবা আমাকে আর ভাইকে দিলেন সেখানে ভর্তি করে। একটা টিনের দোচালা ঘর, আরও কয়েকটা ঘর নিয়ে ভদ্রলোকের বাড়িতেই চলত ইস্কুল। সামনে ছিল একটা ছোট উঠোন। কোনও ক্লাসে ছাত্র ছিল কুড়ি জন, কোনওটায় হয়তো আর একটু বেশি। তা বলে হুল্লোড়ের খামতি ছিল না। ফাঁক পেলেই শুরু হয়ে যেত খেলা। নিত্যদিন নতুন নতুন খেলা আমদানি করত এক এক জন সহপাঠী। খেলত না শুধু একজন।

আমাদের সঙ্গেই পড়ত একটি মেয়ে। নাম সন্ধ্যা। দেখলেই বোঝা যেত, বয়সে সে বেশ খানিকটা বড় আমাদের থেকে। চেহারায়, চলনে গ্রাম্যতার ছাপ স্পষ্ট। বাগানের লতাগুল্মের মধ্যে যেমন ডাটা শাকের গাছে নিজ দোষে হোক বা গুণে, সকলের দৃষ্টি আকর্ষণ করে, সন্ধ্যাও তার ব্যতিক্রম হল না। ক্লাসের ফাঁকে আমরা যখন খেলায় মগ্ন, কোথায় যেন অদৃশ্য হয়ে যেত সে। বেশ কিছুদিন তদন্তের পর জানতে পারলাম, মেয়েটি থাকে ওই বাড়িতেই। বাড়ির বাচ্চাদের দেখভালের পাশাপাশি সংসারের টুকিটাকি কাজ করে। রহস্য আরও ঘনীভূত হল।

কোথা থেকে এল ও? কোথায় ওর বাড়ি? কোনও দিনও জিজ্ঞাসা করে উঠতে পারিনি। কৌতুহল নিবৃত্ত করতে পাছে আঘাত দিয়ে ফেলি। ভয়ের বেড়া টপকে বড়দেরও জিজ্ঞাসা করে ওঠা হয়নি কখনও। যদিও প্রশ্ন না-করতেই উত্তর পেলাম একদিন।

তখন দুপুর গড়িয়ে বিকেল, কোনও মনীষীর জন্মজয়ন্তী পালন করতে ইস্কুলের সামনে উঠোনটায় জড়ো হয়েছি আমরা। ছোট্ট মঞ্চে শুরু হল অনুষ্ঠান। কয়েকজনের গান ও আবৃত্তির পর মঞ্চে উঠল সেই মেয়েটি। এর আগে তাকে কোনও দিন মঞ্চে উঠতে দেখিনি। সঙ্গেই মঞ্চে উঠলেন প্রতিষ্ঠাতা ভদ্রলোক। সন্ধ্যার পাশে বসে বললেন, "ওর সম্পর্কে কয়েকটি কথা বলার আছে। বছর কয়েক আগে একদিন সন্ধ্যা আমার বাড়িতে হাজির। বলল, আমি পড়তে চাই। আমাকে একটু পড়াবেন? পয়সা দিতে পারব না। বদলে ঘর মুছে দেব, বাসন মেজে দেব। তার পর থেকে ও আমাদের সঙ্গেই থাকে।" তখন কথাগুলো তেমন ভাবে আঁচড় কাটেনি বটে, কিন্তু সে পাঠশালা ছাড়ার পরেও ভুলে যাইনি। কারণ,প্রাথমিক কৌতুহল মিটলেও সামনে দাঁড়িয়েছিল আরও বড় একটা প্রশ্ন। ও জানল কী করে, পড়াশুনো কতটা জরুরি।

কলেজে পা দিয়ে একদিন দেখলাম সিলভার স্ক্রিনের ডানদিকে অ্যাপোলো ইলেভেনকে মহাকাশে পৌঁছে দিতে পৃথিবীর টানকে হেলায় হারিয়ে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে ক্রমশ ওপরে উঠে যাচ্ছে স্যাটার্ন ফাইভ রকেট। আর অন্যদিকে মাস্টারমশাইয়ের হাত ধরে ট্রেনে উঠছে লতি। সমাজের যাবতীয় বাঁধন ছিঁড়ে। ঠিক ধরেছেন, মন্দ মেয়ের উপাখ্যান। বুঝলাম, যারা বোঝে, তারা নিজে থেকেই বোঝে। আর যারা বোঝে না, তারা কোনও দিনই বুঝতে পারে না।

গ্রামের একটি অতি সাধারণ মেয়ে যে কতখানি গভীর আঁচড় কেটেছে, অনেক পরে বুঝেছি। যখনই আলস্যের আবেশে কোনও প্রশ্নকে পাশ কাটিয়ে কাজ সারার চেষ্টা করি, সন্ধ্যা সামনে এসে দাঁড়ায়। জানি না, সন্ধ্যার রবি উচ্চমাধ্যমিকের পরই অস্তাচলে গিয়েছে কি না। কিন্তু এটাই হয়তো তার জয়।

শুধু সন্ধ্যা নয়। কখনও মায়ের বেশে, কখনও স্ত্রীর বেশে, কখনও অন্য কোনও প্রিয়জন হয়ে, কখনও বা কেউ না-হয়েও নারীরা আমাদের অনুপ্রাণিত করেন। অথচ তাঁরা জানতেই পারেন না, তাঁরা জয়ী। কারণ, সে জয়ের কোনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, সে জয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে ওঠে আগামীর জন্য।

পিনাকী ভট্টাচার্য

Post Your Comment

Total Comments:15

khub bhalo laglo lekha... osadharon

pinaki,osadharon hoyechhe lekhata......

i would like to highlight one point, there are certain controversy we are observing about education qualification of tmc leader and minister sri mukul roy. now , he is going to become next rail minister of india. now, as a indian i would like raise a question, if mr.roy is really a hs pass only as his education qualification should highlight by your and all the bengali channel, so that every viewer should aware about the same. as i feel one rail minister should be posses high education qualification. requesting you to highlight the issue positively by your channel. goutam biswas

i would like to highlight one point, there are certain controversy we are observing about education qualification of tmc leader and minister sri mukul roy. now , he is going to become next rail minister of india. now, as a indian i would like raise a question, if mr.roy is really a hs pass only as his education qualification should highlight by your and all the bengali channel, so that every viewer should aware about the same. as i feel one rail minister should be posses high education qualification. requesting you to highlight the issue positively by your channel. goutam biswas

sachin tumi amader garbo. tomar lagi garbo kari. tumi satok er satok.

i wish u a very good luck 4 ur 100 100.i wish u to make 20000 runs both in test n odi n also lift 2015 world cup in australia enjoy ur cricket.

the living legend sachin ar 100th international 100 nia kichuii bolar neii.....sudhu bolar aaachee india`s captain cool dhoni r captaincy ...lack of interest n winning the match.....india`s poorest bowling performance of all time ke niye....jara ato saroniyo dintake aaro saroniyo kore rakhloo.... sachin is the superman of india who can touch anything and turn it into a gold

pinaki . darun

প্রসঙ্গ রেল বাজেট ২০১২-২০১৩ ভারতবর্ষের লোকসংখ্যাঃ ১২০০০০০০০০ ( - ) ১১৯৯৯৯৯৯৯৯ জন বলছেন শাবাশ্ দ্বিনেশ ত্রিবেদী,ভারতীয় রেলকে আই।সি।ইউ থেকে বের করার জন্য - ০০০০০০০০০১ জন বলছেন,ভাড়া বৃদ্বি মানছিনা,দ্বিনেশ ত্রিবেদীকে তাড়াও!!! অনুগ্রহ করে চলুন,সবাই মিলে এই একজন অর্ধশিক্ষিত,চাটুকারিতাপ্রিয়,মানসিক রোগগ্রস্থ,প্রতিহিংসাপরায়ণ রমণীকে বঙ্গোপসাগরে ফেলে আসি,দেশের স্বার্থে,দশের স্বার্থে.

pinaki, asadharan.......... satti hok ba mitthye. lekhata mon chune jay re.

osadharon apnar onuvuti r ovibakti! ek muhurte onek purono mukh mone pore jai, ro bohu din jibon judhye basto thakbo hoi to, tai emon ro ovvigotao hobe hoito, tobe amar prerona amar jonmo data pita, mata (14 r 9 bochor age poroloke gechen)r bordi. apnar aee lekha amake tader somporke ro srodhyasil kore tulbe, apni amke jeno notun disha dekhalen pinaki babu. ami bodh korbo ami eka noi. onara amar sathe iswarer motoi achen. dhonnobad pinaki bhattacharya

sondhya tarader galpo......, etai bastab chhobi...., adote jnara nari-r odhikar bole gola fatan, bastobe tnara-i bijayini meyeti-r choritro niye parjalochona karen...... sondhya tarader dekhe onupranito hoye jwole uthte habe amader nijederkei...

bhalo likhechhis. amader ash-pashe emon anek achhe ... cokh eriye jay ba ``etai swavabik`` bole amra chokh ghuriye ni ...

khubi sohoj sorol vasha.. tao mone daag kete jay

নারীর অধিকার বিশেষত দরিদ্র, পিছিয়ে পড়া নারীসমাজের অধিকার বলতে কিছু হয়না । আজও সমাজে তাকে পুরুষের পরিচয়ে অভিহিত করা হয় । যারা নারীমুক্তির কথা বলে গলা ফাটান, তারাই সেই দুঃসাহসী, বিজয়িনী মেয়েটির চরিএ নিয়ে পর্যালোচনা করেন । আপনার লেখাটা বাস্তব সত্যটাকেই প্রতিষ্ঠিত করে । ধন্যবাদ নেবেন ।

staff-blog
যে সন্ধ্যা ভুলিনি

সে অনেক দিন আগেকার কথা। বছর কুড়ি হবে। তখন 'প্রাইমারি ইস্কুলে' পড়ি। আমাদের চারপাশে কিছু মানুষ থাকেন, যাঁদের প্রাথমিক ভাবে তুচ্ছ বলে মনে হয়। অনেক সময় অস্তিত্বের সাড়াও পাওয়া যায় না। সময় গড়ালে বোঝা যায়, কত গভীরে শিকড় গেড়েছে সে। বিশ্ব নারী দিবসের আগে তেমনই একজনের কথা মনে পড়ে গেল। একেবারে কাকতালীয় ভাবে।

staff-blog
blog-img

আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।

blog-img

বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বর্বর হামলা এখন হয় না, সাত আট শো বছর আগে হত। বিশ্বমানের শিক্ষাবিদরা গবেষণাগারে বর্শা এবং লোহার রডের আস্ফালন দেখতে অভ্যস্ত নন। বিশ্বমানের ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে বাইরের গুন্ডাদের থেকে ধর্ষণের হুমকি শোনেন না এবং ছাত্ররা ক্লাসের মধ্যে গুন্ডাদের মারে রক্তাক্ত হন না। ১০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রেসিডেন্সির পুনরুজ্জীবন উদ্যোগে বাধা পড়তে বাধ্য।

blog-img

দোলনায় দুলতে রাজি আছি, কিন্তু দোল না! স্কিনে মেলানিন বেড়ে যাবে, কমপ্লেকশনের বারোটা বেজে যাবে, চুলের টেক্সচারের বারোটা বেজে যাবে। বিরিবিরি আবির ভরা মাথা ইঃ, দাঁতমুখে কালি ছিঃ, কনট্যাক্ট লেন্সে বালি.. এ কি ভদ্রমহিলাদের খেলা! বিশেষ করে আমার মতো সুন্দরীরা দোল খেলে না। যবে থেকে আয়নায় সেল্ফ-অ্যাডমিরেশন শুরু করেছি, তবে থেকেই দোলের দিন প্রচুর অমিতাভ বচ্চনের ছবি আর এফ এম শুনি, সেফ সাইডে থেকে। জিজ্ঞেস করলেই সোজা হিসেব দিই, সবাই যদি রং-বালতি-পিচকিরি নিয়ে নেমে যায়, তবে দেখবে কে?

blog-img

এই তো সেদিন, গ্রীষ্মের এক দীর্ঘ দুপুরে পাঁচ সন্তানকে স্থবির করে চলে গেলেন মা। তীব্র কান্নায় খানখান হাসপাতাল। দূরে বিমূঢ় জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে পিতা। অর্ধশতাব্দীরও আগে তিনি এসেছিলেন। পুতুল খেলার পর্ব পেরিয়ে তখন সদ্য চু-কিতকিতে ওস্তাদি চলছে।