• print
  • Update: Update: October 10, 2011 23:56 IST
story-img এসো প্রেম, এসো নৈঃশব্দ

অবিরাম বৃষ্টি। চরাচর ঝেঁপে আসা বৃষ্টির ধারাপাতে আশ্রয় খোঁজে সবাই। শুধু উল্লাসে মাতে এক দামাল কিশোর। আনখশির ধারাস্নানে সিক্ত হয়ে বৃষ্টির আলপনা-আঁকা দরাজ উঠোনে সে ভাসায় কাগজের ডিঙা। চলকে ওঠে জল। বৃষ্টিকণায়-কণায় ভাসতে থাকে রামধনু-স্বপ্নেরা। এগিয়ে চলে নৌকো, না-লেখা চিঠির মতো এক ঠিকানাহীন বেহিসাবি পথে। মনের গোপনতম কোণে সযত্নলালিত এই কৈশোরকে প্রকাশ্যে হাট করে খুলে দিয়ে, চিরস্থায়ী ফ্রেমবন্দি করলেন যিনি, তিনি আজ শুয়ে আছেন স্পন্দনহীন-তাপহীন, অথচ এক আশ্চর্য নির্ভার শান্তি নিয়ে। ঠোঁটের প্রান্ত ছুঁয়ে উছলে ওঠা অবিকল হাসিতে যেন প্রশ্রয়ের সুর--
যেন এইমাত্র বলে উঠবেন, এসো মাতি জীবন-উত্‍সবে!

জগজিত্‍ সিংয়ের ৭০ বছরের পথ চলার পরতে পরতে যৌবনের উত্‍সব। প্রেম-অপ্রেমে, সুখে-দুঃখে যৌবনই ভাষা পেয়েছে তাঁর জাদুকণ্ঠে। পাঁচ দশকে ৮০টিরও বেশি আ্যলবামে ছড়িয়ে রয়েছে তারই স্বাক্ষর। আকস্মিক আঘাত এসেছে বহুবার। হারাতে হয়েছে প্রিয়তম পুত্রকে। দূরে সরে গেছেন স্ত্রী। আঘাতের অভিঘাত যত তীব্র হয়েছে, ততই আরও বেশি আঁকড়ে ধরেছেন গানকে। গানই হয়ে উঠেছে তাঁর পরম আশ্রয়। আর আজ এই সাত দশক পর, গানের অন্যতম আশ্রয়ের নাম জগজিত্‍ সিং। যিনি হ্যামলিনের বাঁশিওয়ালার মতো ছুঁয়ে যান মরমি মনকে অনায়াস দলছুট হাওয়ার মতো। প্রেমের আশ্রয়ে বাঁচে জীবন।

কোথাও আগাম চিঠি না দিয়ে, কাউকে না জানিয়ে তিনি চলে গেছেন এক অজানা দেশে। শুধু আছে তাঁর গান। মৃত্যু তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না কোনওদিন!

* * * * * * * * * * * * *

তবু ভিজছি আমি; ভিজছি আমরা-- অকাল শ্রাবণধারায়।
হৃদয়ের আলপথ ধরে ছুটছে এক দৃপ্ত কিশোর।
যাঁর এক হাতে অবাক নৌকো, অন্যহাতে সুরের মন্দিরা।

অরিন্দম চক্রবর্তী

Post Your Comment

Total Comments:20

class 8 porjonto pass fail tule debar biruddhe tibro protibad janiea alochona sobha or protibad sobha kora uchit.

class 8 porjonto pass fail tule debar biruddhe tibro protibad janiea alochona sobha or protibad sobha kora uchit.

পেট্রলের দাম কমছে, কি মজা !! সামনের মাসে ৪ টাকা ৮০ পয়সা বাড়বে ৷

if 24ghanta live will available through internet, better for us. thanks

i am a private tutor, social worker and rti activist. the left front govt. acquired the land of the farmers of rajarhat area and made new town. the chief minister of the present govt. of west bengal declared before the election showing some files the she would release the land if come to power. she came to power declaring many projects as if chocolates are being distributed but complete silent on rajarhat.i want to draw her attention through your channel about the fate of the farmers. we are thinking to start a non political agitation against the attitude of the poor farmers of rajarhat.please invite me to speak something on the topic.i want your help in this regard to help poor and downtrodden people of the society. thanks.

thank u so much ato sundar blog upahar deor jonnya....

paschimbanger sadharan manus ajo vorsa rakhe police er upor, but taderkei jodi akromon kora hoi tobe kothai jabe sadharon manush. 24ghantar exclusive chobite poriskar je koyek jon sadharan utko lok bhabanipur thanai hamla korlo, ar cm sudhu tader santo korte gelen. ebar ki tobe police keo otyachar sojyo korte hobe???

gorib manusher hoea kotha bole 24ghanta, tai amar kotogulo dabi 24ghantar kache 1. chasira daam pacche na ta niea special news kora uchit. baddhohocche sucide korte. 3-4 koti manush khoti grostho 2. pass fail niea alochona kora uchit. lokho lokho chalea maear bhobiswat er baper 3. class v e bhortir ki hobe tar alochona kora uchit. 4. lokho lokho chele maea school service er dike takiea thake, tar ki hobe ta niea alochona kora uchit. 5. zilar khobor aro besi deba uchit, sudhu kolkatar khobor na. 6. pathoker motamot gurutto diea bibechona kora uchit. 7. ei website tar sombondhe ebar bolchi, khobor boddo kom, besi kore khobor deba uchit.

বর্তমানে রাজ্যের একি বেহাল দশা, একদিকে মুল্য বৃধী অন্নদিকে বেতন বন্ধের অবস্তা. ভাবিশ্যতে কি হবে ?

অষ্টম শ্রেণি অবধি পাশফেল তুলে দেওয়ার তীব্র প্রতিবাদ করছি । এতে শিক্ষার মান আরো নিম্নগামী হবে । বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলির রমরমা বেড়ে যাবে ।

class 8 porjonto pass fail tule debar biruddhe tibro protibad janiea alochona sobha or protibad sobha kora uchit.

24 ghantar website e nation, world, kolkata, zila, sports, entertainment ei gulote matro 4 te kore khobor thake, ontoto 15 ta khobor thaka uchit, er jonno ``scrollbar`` er sahajjo neba uchit, tahole sohojei scroll kore onek besi khobor porte parbe sobai. ebon site tai jonoprio hobe onek besi, ar pathoker motamot ke gurutto deba uchit besi besi kore, proyojone jobab o deba uchit prosner.

manab jibaner sab samashya o tar samadhaneer rasta ebong gantabye pounchhanor disha dekhabe ei website atai amar pratyasha.asha kari amar ei pratyasha puran habe.

na ekhon 24 ghanta r news gulo khub ekta valo lagchhhe na.........mone hochhhe variation vishon kom........actually ekhon mone hoe 24 ghanta boichitra harie felechhe.........ami 24 ghanta ke abar no. dekhte chai......karon ami 24 ghanta ke valobasi........newstime jakhon no.1 holo tarpor theke ami vishon bichoito hoechhhi....plz do something....plz do it agai no.1 news channel in bengal.....ami amar friend circle e 24 ghanta news nie kotha bolchhhi.........tara oneke bolchhhen ``era ekoi news barbar dekhai.....wide angel r kono news dei na......sudhu sahor kendric kichu news....baro ekgheue lage``

manusher ovab din din bere cholche je porimane jinisher dam barche tate to manush kichu din pore na kheye mara jaben tai ei bishoye 24ghantar ekti alochonar darkar alipurduar mithun biswas mo 9641723290

rajjer prai 70% manush krishi kaaj er sathe jukto, kintu chal(rice), pat(jute) er daam pacche na krishok ra, sarer(fertilizer) er daam onek bere gache. esob niea 24ghantai special news kora dorkar. rupak nath madhyamgram

wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

sotyi khub sundar....onekdin por erokom ekta lekha porlam..thanks to arindam babu

opurba hoyeche.... darun laglo pore..... thank you

khub sundor ekta blog porlam jagjit sigh k nie. songkhipto othocho driro. bhashar byabohar amake mugdho koreche. jagjit sigh er surer sarthok bornona hoeche ei lekhar bhelay...surer sathe arekbar bhese gelam lekhar bhelay. thank u so mush eto sundor ekta blog upohar deoar jonyo. bhobissote aro sundor lekha porar ashay thaklam.

staff-blog
শৃণ্বন্তু বিশ্বে

জীবন শাশ্বত, আঁধারও। তবু, আঁধার একমাত্র সত্য নয়। জীবন আছে বলেই তো আঁধারের এমন মহিমা!

staff-blog
blog-img

আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।

blog-img

বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বর্বর হামলা এখন হয় না, সাত আট শো বছর আগে হত। বিশ্বমানের শিক্ষাবিদরা গবেষণাগারে বর্শা এবং লোহার রডের আস্ফালন দেখতে অভ্যস্ত নন। বিশ্বমানের ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে বাইরের গুন্ডাদের থেকে ধর্ষণের হুমকি শোনেন না এবং ছাত্ররা ক্লাসের মধ্যে গুন্ডাদের মারে রক্তাক্ত হন না। ১০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রেসিডেন্সির পুনরুজ্জীবন উদ্যোগে বাধা পড়তে বাধ্য।

blog-img

দোলনায় দুলতে রাজি আছি, কিন্তু দোল না! স্কিনে মেলানিন বেড়ে যাবে, কমপ্লেকশনের বারোটা বেজে যাবে, চুলের টেক্সচারের বারোটা বেজে যাবে। বিরিবিরি আবির ভরা মাথা ইঃ, দাঁতমুখে কালি ছিঃ, কনট্যাক্ট লেন্সে বালি.. এ কি ভদ্রমহিলাদের খেলা! বিশেষ করে আমার মতো সুন্দরীরা দোল খেলে না। যবে থেকে আয়নায় সেল্ফ-অ্যাডমিরেশন শুরু করেছি, তবে থেকেই দোলের দিন প্রচুর অমিতাভ বচ্চনের ছবি আর এফ এম শুনি, সেফ সাইডে থেকে। জিজ্ঞেস করলেই সোজা হিসেব দিই, সবাই যদি রং-বালতি-পিচকিরি নিয়ে নেমে যায়, তবে দেখবে কে?

blog-img

এই তো সেদিন, গ্রীষ্মের এক দীর্ঘ দুপুরে পাঁচ সন্তানকে স্থবির করে চলে গেলেন মা। তীব্র কান্নায় খানখান হাসপাতাল। দূরে বিমূঢ় জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে পিতা। অর্ধশতাব্দীরও আগে তিনি এসেছিলেন। পুতুল খেলার পর্ব পেরিয়ে তখন সদ্য চু-কিতকিতে ওস্তাদি চলছে।