• print
  • Update: Update: October 13, 2012 19:11 IST
story-img পোটেনশিয়ালের সদ্ব্যবহার অথবা মধ্যমেধার সাধনা

যে কোনও উত্কর্ষ কেন্দ্রকে সমূলে ধ্বংস করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে বাঙালির। বামফ্রন্ট আমল থেকে চলে আসা এই ধারা সযত্নে রক্ষা করছে তৃণমূল কংগ্রেসের সরকার।

কলকাতার এস এস কে এম হাসপাতাল সংযুক্ত ইন্সটিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ দেশের একটি অগ্রণী চিকিত্সা গবেষণা প্রতিষ্ঠান। সেখানে গত কয়েক বছর ধরে সদ্যোজাতদের চিকিত্সার জন্য যে নিওন্যাটোলজি বিভাগটি রয়েছে তার দায়িত্বে ছিলেন ডাঃ অরুণ সিংহ। তাঁর নেতৃত্বে ওই বিভাগটির কাজকর্ম সারা দেশের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল। আমরা আধা-বোঝা রাজনীতিকদের ধান্দা তাড়িত পিঠ চাপড়ানির কথা বলছি না। আইপিজিএমআর-এর নিওন্যাটোলজি বিভাগের সাফল্য সারা দেশে বিশেষজ্ঞদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। একই ধাঁচে তৈরি পুরুলিয়া জেলা হাসপাতালের সাফল্যও দেশবন্দিত। সদ্যোজাতদের চিকিত্সায় এই 'পুরুলিয়া মডেল' এখন অনুসরণ করা হয় সারা দেশে। প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ৩৫ থেকে কমিয়ে ১৫-তে নিয়ে আসতে পেরেছেন ডাঃ অরুণ সিংহ। এই অসামান্য কৃতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হলেও এই বিষয়ে অন্য চারটি রাজ্য সরকার তাঁকে উপদেষ্টা হিসাবে ব্যবহার করে। কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন চিকিত্সা গবেষণা প্রতিষ্ঠানেরও তিনি পরামর্শদাতা।

অন্য কোনও জাতি হলে ডাঃ সিংহের জন্য তাঁরা গর্বিত বোধ করতেন, অন্য কোনও সরকার হলে তাঁর কাজের আরও সুবিধা করে দিত। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বদলি করে দিয়েছে। বদলি করেছে এমন জায়গায় যেখানে নিওন্যাটোলজি বিভাগই নেই। তাঁর অপরাধ, তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান আর এক চিকিত্সকের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।

আমাদের মতে উচ্চ শিক্ষা এবং গবেষণায় সাম্যের কোনও জায়গা নেই। কিছু উত্কর্ষ কেন্দ্র বিশেষ বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করেই সর্ব দেশে সর্ব কালে গড়ে ওঠে। ডাঃ অরুণ সিংহের মতোই তাঁরা সম্মান এবং স্বীকৃতি পান অসামান্য কর্মের জন্য, অসামান্য মেধা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য। মিষ্টি কথা বলা এবং স্তাবকতার জন্য নয়। এক লক্ষ মিষ্টভাষী অপদার্থর থেকে একজন দুর্মুখ ডাঃ সিংহর উপযোগিতা সমাজ ও দেশের কাছে অনেক বেশি। সেই কারণেই তাঁর মতো অনন্য কৃতিত্বের অধিকারীদের অবাধে কাজ করার সুযোগ দেয় সভ্য সমাজ।

বর্বর সমাজ তা দেয় না। আমরা অসভ্য, বর্বর বলে প্রতিভার মূল্য দেই না।

ডাঃ সিংহ সরকারি হাসপাতালে সরকারি বেতনে সাধারণ মানুষের চিকিত্সা করতেন। প্রাইভেট প্র্যাকটিস করলে যে কোনও দিন তুড়ি মেরে তিনি দশ গুণ রোজগার করতে পারেন। এটাকেই বেসরকারি হাসপাতালের মালিকরা ডাক্তারদের সম্ভাবনা বা 'পোটেনশিয়াল' বলে থাকেন। যে ডাক্তার অকারণে নিছক বিল বাড়ানোর জন্য প্যাথলজি টেস্ট করান না, তাঁকে ডেকে ওই সব হাসপাতালের ম্যানেজাররা বলেন, "ডাক্তারবাবু আপনার কিন্তু পোটেনশিয়াল আছে, আপনি একটু চেষ্টা করলেই আপনার পোটেনশিয়াল রিয়ালাইজ করতে পারেন।" পোটেনশিয়াল মাপা হয় লক্ষ টাকার এককে। রাজ্য সরকার সম্ভবত চাইছে ডাঃ সিংহ তাঁর পোটেনশিয়াল অনুযায়ী রোজগার করুন!!!

সুদীপ্ত সেনগুপ্ত
(এডিটোরিয়াল কনসালট্যান্ট)

Post Your Comment

Total Comments:26

fatafati. ek kothay fatafati.

fatafati. ek kothay fatafati.

this is a test comment.

this is a test comment.

this is a test comment.

pore valo laglo....sotti kotha ajker dine danriye protivar ki kono dam nei ??????

`osadharan`, sudiptoda, ekebarey moner katha boleychen. thank you.

`osadharan`, sudiptoda, ekebarey moner katha boleychen. thank you.

`osadharan`, sudiptoda, ekebarey moner katha boleychen. thank you.

`osadharan`, sudiptoda, ekebarey moner katha boleychen. thank you.

staff-blog
পোটেনশিয়ালের সদ্ব্যবহার অথবা মধ্যমেধার সাধনা

ডাঃ সিংহ সরকারি হাসপাতালে সরকারি বেতনে সাধারণ মানুষের চিকিত্সা করতেন। প্রাইভেট প্র্যাকটিস করলে যে কোনও দিন তুড়ি মেরে তিনি দশ গুণ রোজগার করতে পারেন। এটাকেই বেসরকারি হাসপাতালের মালিকরা ডাক্তারদের সম্ভাবনা বা 'পোটেনশিয়াল' বলে থাকেন। যে ডাক্তার অকারণে নিছক বিল বাড়ানোর জন্য প্যাথলজি টেস্ট করান না, তাঁকে ডেকে ওই সব হাসপাতালের ম্যানেজাররা বলেন, "ডাক্তারবাবু আপনার কিন্তু পোটেনশিয়াল আছে, আপনি একটু চেষ্টা করলেই আপনার পোটেনশিয়াল রিয়ালাইজ করতে পারেন।" পোটেনশিয়াল মাপা হয় লক্ষ টাকার এককে। রাজ্য সরকার সম্ভবত চাইছে ডাঃ সিংহ তাঁর পোটেনশিয়াল অনুযায়ী রোজগার করুন!!!

staff-blog
staff-blog
নিলাম বনাম বৃহত্তর মঙ্গল

নিলাম বনাম বৃহত্তর মঙ্গল বিতর্কে অত্যন্ত সুবিবেচনাপ্রসূত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের দেশে রাজনীতি পরিচালিত হয় আবেগ, অজ্ঞতা এবং দুষ্টবুদ্ধির ত্রিফলা দ্বারা। প্রায়শই এই ত্রয়ীর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে কে অন্যদের পিছনে ফেলে রাজনীতির উপর তার দখলদারি আরও বাড়াতে পারে, তার।

staff-blog
staff-blog
ইমামদের বৃত্তি: আগুন নিয়ে খেলা

শুধু ইসলামের উপাসকদের প্রতি রাজ্য সরকারের এহেন কৃপা কেন? আরও যে ধর্মগুলি রয়েছে তাঁদের যাজকরা কী দোষ করলেন? খ্রিশ্চান পাদ্রীরা, শিখ গ্রন্থীরা, হিন্দু পুরোহিতরা, বৌদ্ধ ভিক্ষুরা কোন অপরাধে বঞ্চিত হবেন? সরকারি অনুগ্রহ পাওয়ার জন্য কি ধর্ম ও রাজনীতিকে যুক্ত করতে হবে? ধর্মীয় সমাবেশ থেকে রাজনীতির কথা বললে কি সরকারের হাত মুচড়ে টাকা আদায় করা যাবে? কী ভয়ঙ্কর সম্ভাবনার দরজা খুলে দেওয়া হল তা কি আদৌ বোঝার ক্ষমতা আছে ইমামদের সরকারি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত যাঁরা নিলেন তাঁদের? নাকি জেনে বুঝেই আগুন নিয়ে খেলছেন তাঁরা? ধর্মকে রাজনীতির মাথায় চড়তে দেওয়ার প্রলয়ঙ্কর ফলাফল মাত্র দু দশক আগেই আমরা দেখেছি। অযোধ্যা কাণ্ড, বাবরি মসজিদ ধ্বংস এবং তার পরবর্তী ঘটনা তো আজকের রাজনীতিকদের ভুলে যাওয়ার কথা নয়। তার থেকেও যদি কেউ শিক্ষা না নেন তবে কোনও কিছু থেকেই তিনি আর শিক্ষা নেবেন বলে আশা করা বোধ হয় ঠিক হবে না।

staff-blog
staff-blog
মহাজনের পৌষ মাস, চাষাভুষোর সর্বনাশ

না জানার মধ্যে এক ধরনের আদিম সরলতা আছে। না বোঝার মধ্যে আছে এক ধরনের আদিম আতঙ্ক। অনাদায়ী ঋণ আদায়ের জন্য সমবায় ব্যাঙ্কের দেওয়া সম্পত্তি বিক্রির নোটিসে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়ায় অনেকেই এই সরল আতঙ্ক প্রত্যক্ষ করে থাকবেন। স্পষ্টতই মুখ্যমন্ত্রী মনে করেছিলেন (অন্তত সেই মুহূর্তে) 'দুই বিঘা জমি' কবিতাটির পুরাতন ভৃত্যের জমি কেড়ে নেওয়ার মতো ভয়ঙ্কর কোনও অন্যায় সংঘটিত হতে যাচ্ছে।

staff-blog
staff-blog
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে

সৌন্দর্যায়নের ভাবনার সঙ্গে স্বেচ্ছাচারের মিশেল কতটা ভয়ঙ্কর অথবা কুত্‍‌সিত হতে পারে? সম্যক বুঝতে হলে এখন কলকাতায় আসতে হবে।

staff-blog
blog-img

আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।

blog-img

বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বর্বর হামলা এখন হয় না, সাত আট শো বছর আগে হত। বিশ্বমানের শিক্ষাবিদরা গবেষণাগারে বর্শা এবং লোহার রডের আস্ফালন দেখতে অভ্যস্ত নন। বিশ্বমানের ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে বাইরের গুন্ডাদের থেকে ধর্ষণের হুমকি শোনেন না এবং ছাত্ররা ক্লাসের মধ্যে গুন্ডাদের মারে রক্তাক্ত হন না। ১০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রেসিডেন্সির পুনরুজ্জীবন উদ্যোগে বাধা পড়তে বাধ্য।

blog-img

দোলনায় দুলতে রাজি আছি, কিন্তু দোল না! স্কিনে মেলানিন বেড়ে যাবে, কমপ্লেকশনের বারোটা বেজে যাবে, চুলের টেক্সচারের বারোটা বেজে যাবে। বিরিবিরি আবির ভরা মাথা ইঃ, দাঁতমুখে কালি ছিঃ, কনট্যাক্ট লেন্সে বালি.. এ কি ভদ্রমহিলাদের খেলা! বিশেষ করে আমার মতো সুন্দরীরা দোল খেলে না। যবে থেকে আয়নায় সেল্ফ-অ্যাডমিরেশন শুরু করেছি, তবে থেকেই দোলের দিন প্রচুর অমিতাভ বচ্চনের ছবি আর এফ এম শুনি, সেফ সাইডে থেকে। জিজ্ঞেস করলেই সোজা হিসেব দিই, সবাই যদি রং-বালতি-পিচকিরি নিয়ে নেমে যায়, তবে দেখবে কে?

blog-img

এই তো সেদিন, গ্রীষ্মের এক দীর্ঘ দুপুরে পাঁচ সন্তানকে স্থবির করে চলে গেলেন মা। তীব্র কান্নায় খানখান হাসপাতাল। দূরে বিমূঢ় জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে পিতা। অর্ধশতাব্দীরও আগে তিনি এসেছিলেন। পুতুল খেলার পর্ব পেরিয়ে তখন সদ্য চু-কিতকিতে ওস্তাদি চলছে।