সরকার ৩-এ নেই ঐশ্বর্য

Update: April 26, 2012 09:13 IST

পিতা-পুত্র বচ্চন মুখ্য চরিত্রে থাকলেও `বধু বচ্চন` থাকছেন না `সরকার` সিরিজের তৃতীয় কিস্তিতে। নির্দেশক রাম গোপাল ভার্মা নতুন `সরকার` এর কাজ শুরু করে একথা জানিয়েছেন বলে সূত্রে খবর।

দীর্ঘ `মাতৃত্বকালীন অবসর` কাটিয়ে এই ছবির মাধ্যমেই স্পটলাইটে ফিরবেন ঐশ্বর্য বলে মনে করা হয়েছিল। সেই জল্পনা উড়িয়ে দিলেন ভার্মা স্বয়ং।

`সরকার ৩`-এর স্ক্রিপ্ট লেখার কাজ চলছে বলে জানিয়ে সাংবাদিকদের রাম গোপাল ভর্মা বলেন, "অমিতজি এবং অভিষেক থাকলেও ঐশ্বর্য এই ছবিতে থাকছেন না।"

২০০৫-এর `সরকার`-এর প্রথম কিস্তিতে অভিষেকের নায়িকা চরিত্রে ক্যাটরিনা কাইফ। তিন বছর বাদে, দ্বিতীয় কিস্তি `সরকার রাজ`-এ কিঞ্চিত `হটকে` নায়িকা চরিত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। তৃতীয় পর্বের এই রাজনৈতিক থ্রিলার সিরিজে কেন্দ্রীয় নারী চরিত্রে কে থাকেন সেটাই এখন দেখার।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।