বেবো মুন্নি হুই...

Update: November 23, 2012 18:45 IST

বছরটা শুরু থেকে সেভাবে ভাল কাটেনি বেবোর। অনেক খাটাখাটনি করেও বক্সঅফিসে সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি `হিরোইন`। তবে বিয়ের পর থেকে এবার মনে হয় সময়টা ভালই কাটবে করিনার। এমাসেই মুক্তি পাচ্ছে `তালাশ`। জমিয়ে নেচেছেন `দাবাং টু`-র আইটেম নম্বরেও। সেই আইটেম নম্বর নিয়েই মুখ খুললেন করিনা।

`হালকাট জওয়ানি` দিয়ে সেভাবে ঝড় তুলতে না পারলেও `দাবাং টু` নিয়ে আবার আশায় বুক বেঁধেছেন করিনা। "গানটা সত্যিই খুব মজার। আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথমবার আমি কোনও গানে পেলভিক থ্রাস্ট করলাম। ফারহা গানটা দারুন শুট করেছে। গানটা নিয়ে আমি সত্যিই আশাবাদী। গানটা এতোই মজার মনে হয় এটা সবার ভাল লাগবে"। ফেভারিট ডিজাইনার মণীশ মালহোত্রার কস্টিউমে আইটেম নেচেছেন করিনা।

`দাবাং টু` দিয়েই পরিচালনায় আসছে আরবাজ খান। মূখ্য চরিত্রে থাকছেন সলমন, সোনাক্ষিই। রয়েছেন প্রকাশ রাজও। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে `দাবাং টু`।



Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।