এবার হেডলিকে নিয়ে সিনেমা বলিউডে

Update: January 26, 2013 22:49 IST

২০০৮ মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত লস্কর এ তৈবার জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে নিয়ে এবার সিনেমা হতে চলেছে বলিউডে। হেডলির জীবন নিয়ে তৈরি হতে চলা এই সিনেমা প্রযোজনা করতে চলেছেন সুনীল ভোরা। মহেশ ভাটের ছেলে রাহুল ভাটের লেখা বই `হেডলি অ্যান্ড আই` নামক বইটি থেকে এই সিনেমা তৈরি হবে। প্রযোজক এই বিষয়ে মুখ খুলতে না চাইলেও শোনা যাচ্ছে হেডলির চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক হয়ে গেছে।

ছবি হিট করার নতুন এক ফর্মুলা সন্ধান পেয়েছে বলিউড। সেই ফর্মুলা নিয়ে বেশ মেতে বলিউডের প্রযোজক-পরিচালকরা। সেক্স-প্রেম-ভালবাসার চেনা ছকের বাইরে বেরিয়ে দেশকে নাড়িয়ে দেওয়া বাস্তব ঘটনা অথবা ব্যক্তিকে নিয়ে ছবি তৈরি এখন লেটেস্ট ট্রেন্ড। ২৬-১১ মুম্বই হামলা নিয়ে ক মাসের মধ্যেই সিনেমা `দি অ্যাটকস অফ ২০০৮` মুক্তি পেতে চলেছে। এরপর আবার বড় পর্দায় ২৬/১১। এবার ছবির গল্পে সেই দিনের খলনায়কের জীবনকাহিনি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।