স্যর হলেন না ড্যানি

Update: December 17, 2012 23:42 IST

নাইটহুড প্রত্যাখ্যান করলেন স্লামডগ মিলিয়নিয়র খ্যাত পরিচালক ড্যানি বয়েল। ব্রিটিশ সরকারের আর্টস অ্যান্ড মিডিয়া হনর্স কমিটি তাঁকে ২০১২-র লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনার জন্য মনোনীত করে।

এক সাক্ষাৎকারে অস্কার জয়ী এই পরিচালক বলেন "ব্রিটেনের সাধারণ নাগরিক হিসেবেই আমি অত্যন্ত গর্বিত। আর আমার মনে হয় এই সাধারণ মানুষদের নিয়েই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়।"

এর আগে ১৯৬৯-এ বিট্‌লস খ্যাত জন লেনন এমবিই পদবি নিতে অস্বীকার করেন। ২০০৩-এ সিবিই প্রত্যাখ্যান করেন লেখন জেজি ব্যালার্ড। প্রখ্যাত পরিচালক অ্যালফ্রেড হিচকক ১৯৬২-তে সিবিই প্রত্যাখ্যান করলেও ১৯৭৯-এ নাইটহুড গ্রহণ করেন।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।