জন্মদিনে কিশোর কুমার

Update: August 4, 2012 20:11 IST

নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। আসমুদ্রহিমাচল ভারতবাসীর কাছে অবশ্য তিনি কিশোর কুমার। আজ সেই কিংবদন্তি গায়কের ৮৩তম জন্মদিন। গায়ক, অভিনেতা, সুরকার, গীতিকার, নির্দেশক, প্রযোজক, স্ক্রিপ্ট-লেখক কিশোরদার জন্ম হয় ১৯২৯-এর ৪ অগাস্ট ।

বলাই বাহুল্য, আজও তাঁর অনবদ্য গান বা সুর ঠিক আগের মতোই জনপ্রিয়। `নাদিয়া সে দারিয়া` বা `ছু কার মেরে মন কো` আজও নতুন প্রজন্মের `ফেভারিট`এর তালিকায়। প্রায় চার দশক পরেও একইরকম জনপ্রিয়তার দৃশ্য একেবারেই বিরল। কিশোর কুমার এমন একজন গায়ক যিনি সবচেয়ে বেশি সংখ্যক পুরষ্কার পেয়েছেন `শ্রেষ্ঠ পুরুষ গায়ক` হিসেবে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল পরিচালক অনুরাগ বসু কিশোর কুমারকে নিয়ে একটি সিনেমা করবেন। তাতে কিশোর কুমারের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয় করার কথা ছিল। তবে এই ছবির মুক্তি নিয়ে কিছুই জানা যায়নি।

কিশোর কুমারের ৮৩তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।