একশো কোটির ক্যাম্পে জব তক হ্যায় জান

Update: November 19, 2012 23:04 IST

ছবি মুক্তির আগে কিছুটা শঙ্কা থাকলেও ইতিহাস বলছিল দিওয়ালি শাহরুখেরই। তাই এবারেও ব্যতিক্রম হল না। কিছুটা দুরুদরু বুকে হলেও ১০০ কোটির ক্যাম্পে ঢুকে গেল `জব তক হ্যায় জান`। দিওয়ালির দিন মুক্তি পেয়েছে যশরাজ ক্যাম্পের `জব তক হ্যায় জান`। আর মাত্র ৬ দিনের মাথায় সারা বিশ্বে ১২০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের নতুন ছবি। অন্যদিকে, প্রতিপক্ষ `সন অফ সর্দারে`র দেশীয় আয় ৮০.৭৩ কোটি।

ভারতে মুক্তির দিন অর্থাত্ মঙ্গলবার `জব তক হ্যায় জানে`র আয় ছিল ১৫.২৩ কোটি, বুধবার ১৯.৫৪ কোটি, বৃহস্পতিবার ১৪.৪৫ কোটি, শুক্রবার ১১.১৭ কোটি, শনিবার ১০.৩৮ কোটি ও রবিবার ৯.৯৬ কোটি। বিদেশের মাটিতে আয় ৪১.৭ কোটি।

Post Your Comment

Total Comments:1

Bad movie JTHJ. Worst ever. Floooop must. SRK is oldman,he should act fathers role now.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।