এবার আইটেম মাধুরী

Update: March 4, 2013 20:39 IST

প্রায় দু`শক ধরে বলিউডের ডান্সিং কুইন হয়েও এখনও আইটেম ডান্সে হাতেখড়ি হয়নি মাধুরী দীক্ষিতের। এবারে সেই জুতোয় পা গলাতে চলেছেন এক দো তিন গার্ল। রণবীর কপুরের ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে আইটেম নম্বরে দেখা যাবে মাধুরীকে।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পরিচালনা করছেন বাঙালি পরিচালক অয়ন মুখার্জি। ওয়েক আপ সিডের পর এটা অয়নের দ্বিতীয় ছবি। রণবীরের বিপরীতে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন। আগামী মে মাসেই মুক্তি পাবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।

আইটেম নম্বর ছাড়াও গুলাব গ্যাং ছবিতে অভিনয় করছেন মাধুরী। খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন দেড় ইশকিয়ার। স্বামী শ্রীরাম নেনের সঙ্গে খুলেছেন অনলাইন ডান্স অ্যাকাডেমিও।



Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।