আঠারো বছর পরও সেরার সেরা রাজ-সিমরন

Update: February 14, 2013 16:44 IST

প্রায় দু`দশক পরও বলিউডের সেরার আসন ধরে রাখলেন রাজ-সিমরন। ইউকে-র সবথেকে বড় ভারতীয় ছবির পোর্টাল অন্তত সেরকমই বলছে। বিভিন্ন দশকের রুপোলি পর্দার জুটিদের নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল এই পোর্টাল। সেখানেই তালিকা শীর্ষে জায়গা করে নিয়েছেন শাহরুখ-কাজল।

ধর্মেন্দ্র-হেমামালিনী, রাজ কপুর-নার্গিস, অমিতাভ-রেখার মতো জুটিদের পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ-কাজল। রাজ-সিমরন ছাড়াও সেরা দশে জায়গা করে নিয়েছে ঋষি কপুর-নিতু সিং, অনিল কপুর-মাধুরী দিক্ষীত, রণবীর-ক্যাটরিনা, শাহিদ কপুর-প্রিয়াঙ্কা চোপড়া, হৃতিক রোশন-করিনা কপুর।

কাজল ছাড়াও রানির সঙ্গেও সেরার তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।