জানুয়ারিতেই বিয়ে রানির?

Update: December 11, 2012 17:07 IST

গতকয়েক বছরে কম করে ২৫ বার রানির বিয়ে দিয়েছেন ভক্তরা। আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসতেই এতোদিন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল তাদের মাথায়। কবে বিয়ে করছেন রানি? বারবার বিয়ের ইঙ্গিত দিয়েও আসল কাজটা ঝুলিয়ে রাখছিলেন রানি। তবে এবার বোধহয় করিনা, বিদ্যার ছোঁয়ায় বিয়ে-বিয়ে মন করছে রানিরও। শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই হয়তো চারহাত এক হতে চলেছে।

একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, রানি নাকি এখন কোনও নতুন কাজ হাতে নিচ্ছেন না। জানুয়ারিতে ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত থাকবেন সেই কারণেই আপাতত নতুন ছবির কাজ নিচ্ছেন না তিনি। যদিও রানি ঘনিষ্ঠরা জানিয়েছেন আগামী বছর রানির বিয়ের কোনও সম্ভাবনা নেই। রানির ম্যানেজারের বক্তব্য আগামী বছরের গোড়াতেই বিয়ে করছেন রানি।

বিয়ের খবর সত্যি কি না তা বলতে পারেন স্বয়ং রানিই। প্রত্যাশামতোই মুখে কুলুপ এঁটে রয়েছেন তিনি। রানির নিজের মুখ থেকে খবর শোনার আগে আপাতত এখন চরম উত্তজনায় দিন কাটাতে হবে ভক্তদের।


Post Your Comment

Total Comments:1

Bhalo khabar

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।