ভারতীয় ছবি করতে চান ক্রো

Update: January 6, 2013 22:43 IST

দীর্ঘ ২৬ বছর ধরে হলিউড মাতানোর পর অবার ভারতীয় ছবি করতে চান অভিনেতা রাসেল ক্রো। দু`বছর আগে নাকি পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর এই বিষয় কথাবার্তাও হয়েছিল। সেই ছবির কাজ না এগোলেও ভারতীয় ছবিতে অভিনয় করার আশা ছাড়েননি রাসেল।

"আমি ভীষণভাবে একটা ভারতীয় ছবিতে অভিনয় করতে চাই। দু`বছর আগে সুদীপ্ত সেন নামে একজন ভারতীয় পরিচালকের সঙ্গে আমার দেখা করার কথা ছিল। তাঁর ছবি ইন সার্চ অফ ইমমর্টালিটির বিষয়ে আলোচনা প্রসঙ্গে। কিন্তু সেই ছবির কাজ শুরুই হয়নি। তবে আমি এখনও সুদীপ্তর কাছ থেকে ছবির ব্যাপারে পজিটিভ কিছু শোনার আশায় রয়েছি"। ইমেলে একটি সাক্ষাত্কারে জানিয়েছেন ক্রো।

ভারতীয় ছবির উন্নতি প্রসঙ্গে রাসেল বলেন, "আমি শুনেছি ভারতে সত্যিই উন্নত মানের ছবি তৈরি হচ্ছে। হলিউডের প্রচুর পরিচালক এখন ছবি তৈরি করতে প্রাচ্যে আসছেন। এখানকার অভিনেতাদের সঙ্গে কাজ করছেন। আবার উল্টোটাও হচ্ছে। বিশ্বের চলচ্চিত্র সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য ও সাংস্কৃতিক আদান প্রদানের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব একটা খুব বড় প্ল্যাটফর্ম"।

আগামী ১৮ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে রাসেল ক্রোর ছবি ব্রোকেন সিটি। রাসেল ছাড়াও ছবিতে রয়েছেন ক্যাথরিন জিটা জোন্স ও মার্ক ওয়ালবার্গ।


Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।