টিকিটের দাম বাড়া নিয়ে অসন্তুষ্ট সল্লু

Update: August 12, 2012 17:24 IST

সল্লু ভাইয়ের পরবর্তী ছবি `এক থা টাইগার` এর টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেজায় চটেছেন তিনি। মাল্টিপ্লেক্সের দর্শকদের বেশ কিছুটা বেশি খরচ করতে হবে। তবে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই সিনেমার টিকিটের দাম কমে যাবে বলেও আশাবাদী তিনি।

সলমন স্পষ্টই জানান যে এই দাম বৃদ্ধিতে মোটেই সন্তুষ্ট নন তিনি। সাংবাদিকদের তিনি বলেন সিনেমার বিপুল প্রচার হয়েছে। স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাচ্ছে `এক থা টাইগার`। সেই কারণেই এই দাম বৃদ্ধি। ছবিটি এক বছর আগে তৈরি হলেও, মুক্তি পেতে সময় লেগেছে।

অন্যদিকে, মাল্টিপ্লেক্স কর্তারা এই সিদ্ধান্তে খুবই উৎসাহিত। তাঁদের বক্তব্য `সল্লু-ক্যাট`-এর এই ছবি নিয়ে দর্শকরা রীতিমত মেতে আছেন, আর সেই সুযোগেই তাঁরা ১২% থেকে প্রায় ১৬% পর্যন্ত ব্যবসা করতে প্রস্তুতি নিচ্ছেন।
তবে আশাবাদী সলমন জানান ছবির টিকিটের এই দাম মাত্র প্রথম তিনদিনের জন্য। তারপর নিজে থেকেই দাম কমে যাবে বলে দাবী তাঁর।

Post Your Comment

Total Comments:1

it will be a blockbuster...

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।