হটসিটে শ্রীদেবী

Update: September 17, 2012 22:07 IST

প্রায় ২২ বছর ধরে বলিউডের প্রথম সারিতে পাকাপাকি ভাবে রাজত্ব করে অভিনয় ছেড়েছিলেন শ্রীদেবী। হিন্দি সিনেমার ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে রাজত্ব করার রেকর্ড আর কোনও অভিনেত্রীর নেই। আর তাই ১৫ বছর পর তাঁর ক্যামব্যাক নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চরমে। কিন্তু শ্রীদেবীর ক্যামব্যাক বলে কথা! দর্শকদের প্রত্যাশাও গগণচুম্বী। তাই প্রোমোশনের জন্য কেবিসির মঞ্চকেই বেছে নিলেন চাঁদনি। `কওন বনেগা ক্রোড়পতি সিজন ৬`-এর হটসিটে বসতে চলেছেন শ্রীদেবী।

নবাগত পরিচালক গৌরী শিন্ডের `ইংলিশ ভিংলিশ` ছবি দিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ৪৯ বছরের শ্রীদেবী। প্রসঙ্গত, এই ছবিতে ক্যামিও রোলে রয়েছেন বিগ বিও। ১৯৯২ সালে মুক্তি পাওয়া `খুদা গাওয়া`র ২০ বছর পর শ্রীদেবীর সঙ্গে অভিনয় করে অভিভূত অমিতাভ টুইট করেছিলেন, "শ্রীদেবী এখনও একইরকম...উচ্ছ্বল, স্বতস্ফূর্ত, প্রাণবন্ত"। `খুদা গাওয়া` ছাড়াও `আখরি রিস্তা` এবং `ইনকিলাব` ছবিতেও শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ।

আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে `ইংলিশ ভিংলিশ`।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।