মাদাম তুসোয় শ্রীদেবী?

Update: August 21, 2012 19:21 IST

এবার মাদাম তুসোয় আসতে চলেছেন শ্রীদেবী। সম্প্রতি একটি সেলেব্রিটি ব্লগার সাইট সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত খবরটি গোপন রাখা হলেও আনুষ্ঠানিক ঘোষণা হবে খুব শিগগিরই। এমনকী, বলিউডে শ্রীদেবীর প্রত্যাবর্তনের দিনই নাকি মাদাম তুসোয় তাঁর মোম মূর্তি স্থাপিত হবে বলেও জানিয়েছে সাইটটি।

২০০৪ সালে মেরি বিবি কা জবাব নেহি ছবিতে শেষ দেখা গিয়েছিল শ্রীদেবীকে। এরপর ২০০৮ সালে হল্লা বোল ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও এতদিনে বলিউডে ঠিকঠাক করে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শ্রীদেবী। গৌরি শিন্ডের ছবি ইংলিশ ভিংলিশ দিয়ে দ্বিতীয় দফায় বলিউডে আসছেন চাঁদনি। তবে তাঁর বলিউড প্রত্যাবর্তনের থেকে মাদাম তুসোর মূর্তি নিয়েই বেশি উত্‍সাহী হাবি বনি কাপুর। আগামী ৫ অক্টোবর ভারতে মুক্তি পাবে ইংলিশ ভিংলিশ। জানা গেছে ওই দিনই নাকি মাদাম তুসোতে বসতে চলেছে শ্রীদেবীর প্রতিকৃতি। আর বনি কাপুর চান তাঁর স্ত্রীর প্রতিকৃতি হোক হুবুহু তাঁর মতোই ভূবনমোহিনী। 

২০০০ সালে প্রথম জীবিত এশিয় হিসেবে মাদাম তুসোয় স্থাপিত হয় অমিতাভ বচ্চনের প্রতিকৃতি। এরপর গত ১২ বছরে ক্রমশই লম্বা হয়েছে মাদাম তুসোর বলিউড তারকাদের লিস্ট। ঐশ্বর্য রাই, সলমন খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত থেকে হৃতিক রোশন, করিনা কাপুর সকলেই ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে। আর খবর যদি সত্যি হয়, তবে সেই লিস্টেই নবতম সংযোজন হতে চলেছেন শ্রীদেবী।




Post Your Comment

Total Comments:1

plz come back..............

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।