সানির কাছে হার সল্লুর

Update: February 19, 2013 22:35 IST

বলিউডে এসেছেন এখনও বছরও ঘোরেনি। এর মধ্যেই জনপ্রিয়তার নিরিখে বলিউডের প্রায় হেভিওয়েটদের পিছনে ফেলে দিলেন সানি লিওন। একটি জনপ্রিয় আন্তর্জাতিক মাসিক রেটিং অন্তত সেকথাই বলছে। এই মুহূর্তে সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় বলিউড তারকার নাম সানি লিওন।

কিছুদিন আগেই টুইটারে কমল আর খানের সঙ্গে সানির তরজা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৩.৫ কোটির ওপর সার্চ হয়েছে। সানির পরেই রয়েছেন ক্যাটরিনা কাইফ। মোট ১.৬ কোটি বার সার্চড হয়েছেন ক্যাটরিনা। তিন নম্বরে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। টানা দু`বছর প্রচারের আলোয় না থেকেও ১.১ কোটি বার সার্চড হয়েছেন বচ্চন বহু। কোনও মতে এক কোটির কোঠা ছুঁয়ে চতুর্থ স্থানে রয়েছেন সল্লু মিঞা। শেষ পাঁচে জায়গা পেয়েছেন বলিউডের বেগম বেবো করিনা কপুরও(৮৭ লক্ষ)।

সেরা দশে রয়েছেন আমির খান, অক্ষয় কুমার, বিদ্যা বালন, কাজল আগরওয়াল ও মল্লিকা শেরাওয়াত।

Post Your Comment

Total Comments:1

sainey lion is best

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।