মার্কিন পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা সুরির বাবার

Update: October 26, 2012 13:07 IST

দু`টি মার্কিন পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করলেন হলিউড তারকা টম ক্রুজ। বুধবার লস এঞ্জেলসের একটি আদালতে ইন টাচ এবং লাইফ অ্যান্ড স্টাইল নামক দুটি পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে দাখিল করা মামলায় ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মিশন ইমপসিবল খ্যাত টম ক্রুজ। 

চলতি বছরের জুলাই এবং সেপ্টেম্বর মাসে প্রকাশিত এই দুই পত্রিকায় ছাপা হয়েছিল, স্ত্রী কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কন্যা সুরিকে ত্যাগ করেছেন পিতা টম ক্রুজ। ইন টাচ পত্রিকার প্রচ্ছদে ছাপা হয়েছিল, বিচ্ছেদের পর প্রায় ৪৪ দিন বাবার মুখই দেখেনি ৬ বছরের সুরি। এরপরই ওই দুই পত্রিকার কর্ণধার, জার্মান প্রকাশনা সংস্থা বয়ের মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তাঁর আইনজীবী বার্ট ফিল্ডসের দাবি, পিতার দায়িত্ব যথাযথ ভাবে পালন করছেন টম ক্রুজ। তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। ক্রুজের আইজীবী আরও জানিয়েছেন যে মামলায় তাঁর মক্কেল জিতলে, ক্ষতিপূরণের টাকা কোনও অনাথ আশ্রমে দান করবেন টম ক্রুজ।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।