আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে অয়ন মুখার্জির পরিচালনায় রণবীর-দীপিকার নতুন ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। তার আগে ছবির প্রচারে শহরে ঝটিকা সফর সেরে গেলেন রণবীর কাপুর। শহরের এক নামকরা স্কুলে প্রচারে গিয়ে ছিলেন তিনি।
প্রায় এক দশক ধরে সলমনের বিয়ের চিন্তায় ঘুম হচ্ছে না ভারতীয় দর্শকের। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ে নিয়ে বারবারই বিভিন্ন গল্পো ফেঁদেছেন ভক্তরা। এবার বোধহয় তাদের প্রতীক্ষা শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে রোমানিয়ান টেলিভিশন অভিনেত্রী লুলিয়া ভ্যানচুরকে মন দিয়ে ফেলেছেন সলমন।
হিন্দু ব্রাক্ষ্মণ শুদ্ধ শাকাহারি কন্যার পাতে যদি হঠাত্ পড়ে ব্যাং ভাজা? বা হাঁসের মাংসের কুচি? তিনি কি নাক সিঁটকোবেন, নাকি সৌজন্যের খাতিরে মুখে তুলেই নেবেন খাবার? এমনটাই ঘটল কান ফিল্ম ফেস্টিভ্যালে। দক্ষিণী ব্রাক্ষ্মণ নিরামিষাশী বিদ্যা বালনকে খেতে দেওয়া হল হাঁস, মুরগী এমনকী ব্যাংও।
কান ফিল্ম ফেস্টিভ্যালে বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন তারকারা। কানে ভারতীয় চলচ্চিত্রর ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজের। সেখানেই ঠান্ডা, বাসি খাবার দেওয়া হয় অতিথিদের। আর তারপর থেকেই পেটের সমস্যায় ভুগছেন অধিকাংশ অতিথি।
একের পর এক ছবিতে দর্শক হৃদয়ে ঝড় তুললেও এতদিন আমজনতার ধরাছোঁয়ার বাইরেই ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার পাঠ্যবইয়ের পাতায় চলে এলেন প্রিয়াঙ্কা। সিবিএসসি বোর্ড অ্যাফিলিয়েটেড স্প্রিংডেট স্কুলের পাঠ্যবইয়েই বিষয়বস্তু এখন প্রিয়াঙ্কার জীবনী।
খুব তাড়াতাড়ি রুপোলী পর্দা মাতাতে আসছে 'খোকা ৪২০' দেব। সঙ্গে দুই সুন্দরী। নুসরত আর শুভশ্রী। তার আগে ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে এক দেবী নুসরতকে নিয়ে হাজির দেব। নতুন ছবি নিয়ে জমাটি আড্ডার সঙ্গে তাল মিলিয়ে চলল খুনসুটি। সেই ঝিনচ্যাক আড্ডার ঝলক আমাদের পাতাতেও...
জাতীয় পুরস্কারে বিশেষ কূল না পেলেও আইফা অ্যাওয়ার্ড মাতাল বরফি। এখনও পর্যন্ত ঘোষিত টেকনিকাল বিভাগের ১৪টির মধ্যে ৯টি পুরস্কারই জিতেছে বরফি।
ছবির নাম: মহাপুরুষ ও কাপুরুষ রেটিং: ***1/2
খোলা গলায় ছেলের প্রশংসা করলেন ঋষি কপূর। ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির সাঁওরিয়া ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন রণবীর। মাত্র ৭ বছরেই তাঁর উত্থানে স্বাভাবিক ভাবেই অভিভূত ঋষি। গর্বিত বাবা জানালেন, ইন্ডাস্ট্রিতে কপূর পরিবারের যথেষ্ট প্রতিপত্তি থাকা সত্ত্বেও রণবীর যেভাবে কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের চরিত্র বেছে সাহস দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
আমি আর গার্লফ্রেন্ডসের পর এবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি। পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি জাতিস্মরে জিশু সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে স্বস্তিকাকে।
আইপিএল চমক মানে বলিউড তারকা। তবে কি স্পট ফিক্সিং কাণ্ডে তদন্ত জালে আসতে চলেছেন সেলিব্রিটিরা? হ্যাঁ। পুলিস সূত্রের খবর সেই দিকেই ইঙ্গিত করছে। মুম্বই পুলিসের তালিকায় রয়েছে বেশ কিছু বলিউড তারকাদের নাম। তাঁরা আইপিএল ম্যাচে বাজি ধরেছিলেন বলে দাবি পুলিসের।
দীপিকার মধ্যে নিজের কিংবদন্তী জুটিকে দেখতে পাচ্ছেন রণবীর। নার্গিসের সঙ্গে জুটি বেঁধে ১৫টি ছবিতে অভিনয় করেছিলেন রণবীরের ঠাকুর্দা রাজ কপূর। এখনই প্রাক্তন প্রেমিকার সঙ্গে নিজের জুটির মধ্যে সেই রাজ কপূর-নার্গিস জুটির ছায়া দেখছেন রণবীর।
মেয়াপ্পান গ্রেফতার হলে বাতিল হবে চেন্নাই সুপার কিংস
তৃণমূলের হাতে আক্রান্ত অভিনেতা শঙ্কর চক্রবর্তী
জড়ালেন কোহলি, ভাজ্জি
পাহাড়ে আবার বনধ
মুন্নার বেল, মোক্তারের জেল
ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ
সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল