প্রাণজুড়নো মেলডি, "এক্সট্রা ফ্রি" আদিত্য-শ্রদ্ধা

নব্বই সালের আশিকি-র নস্ট্যালজিয়া নিয়েই এ ছবি দেখতে এসেছেন দর্শক। বলিউড ছবির ইকনমি বদলে গিয়েছে। প্রথম শুক্র, শনি, রবিবারে দর্শকসংখ্যাই ঠিক করে দিয়েছে ছবি হিট না ফ্লপ। একটু সময় নিয়ে সোমবার ম্যাটিনি শো দেখতে গিয়ে যা দৃশ্য দেখলাম, ইদানীং প্রায় কোনও ছবিতেই এমনটা দেখিনি। হল কানায় কানায় পূর্ণ।

দাদাসাহেব যশ চোপড়া, রাজেশ খন্না

দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার পেতে চলেছেন যশ চোপড়া, রাজেশ খান্না ও আশা ভোঁসলে। আগামী ৩০ এপ্রিল দেওয়া হবে দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার।

বর খুঁজছেন জালেবি বাই

রাখি সওয়ান্ত ও টেলিভিশন তারকা রতন রাজপুতের পর এবার স্বয়ম্বর সভা ডাকতে চলেছেন মল্লিকা শেরাওয়াত। লাইফ ওকে চ্যানেলে দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খয়ালোঁ কি মল্লিকাতে নিজের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে চলেছেন মল্লিকা।

আপনা বম্বে টকিজ

প্রায় গোটা বলিউডকে এক ছাদের তলায় নিয়ে এল বম্বে টকিজ। ছবির গান আপনা বম্বে টকিজে গলা মিলিয়েছেন ২০ জন গায়ক-গায়িকা। আর নাচের তালে পা মিলিয়েছেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকারাই।

কান-জুরির বিদ্যালাভ

মুকুটে আরেকটি পালক। ২০১৩-র কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরির সদস্য হচ্ছেন বিদ্যা বালান। নক্ষত্র খচিত এই জুরির শীর্ষে রয়েছেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এছাড়াও আছেন নিকোল কিডম্যান, অ্যাং লি, জাপানের নির্দেশক নাওমি কাওয়াসে, স্কটিশ পরিচালক লিন রামসি, রোমানিয়ার নির্দেশক ক্রিস্টিয়ান মানগুই, ফরাসি অভিনেতা, পরিচালক ড্যানিয়েল ওটাইওল এবনহ ক্রিস্তোফ ওয়ালৎস।

প্রয়াত শমসাদ বেগম

চলে গেলেন হিন্দি চলচ্চিত্রের প্রথম মহিলা প্লেব্যাক গায়িকা শমসাদ বেগম। মঙ্গলবার রাতে মুম্বইতে তাঁর নিজের বাড়িতে মারা গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪। তাঁর মেয়ে ঊষা এদিন বলেন, "বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন শমসাদ বেগম। গতকাল রাতেই তিন মারা যান তিনি।"

চুড়েইলের চচ্চড়ি, বুজরুকির আঁতুড়ঘর

ডাইনিতে বিশ্বাস করেন? নাক কুঁচকে বলছেন- না! ধরুন যদি কখনও জানতে পারেন, আপনার ছোট্ট বাচ্চাটির গভর্নেস আসলে রাত কি রানি, থুড়ি ডাইনি। তার নামও ডায়না। আপনার ছেলেটি, যে গবগব করে গেলে ডাইনিবিদ্যার বই সেই বুঝতে পেরেছিল উনি আসলে চুড়েইল। রহস্যময় লিফটে চড়ে নরক থেকে উঠে আসেন (গল্পে গরু গাছে চড়ে, ডাইনি চড়ে লিফটে!)। বাবাকে পটিয়ে পাটিয়ে গভর্নেস সেজে বসেন।

আইফায় এগিয়ে বরফি

আইআইএফএর তালিকায় সবথেকে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে রইল বরফি। বরফির ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভিকি ডোনর, গ্যাংস অফ ওয়াসেপুর ও অগ্নিপথ। মার্চের একটি সপ্তাহান্তে ছিল ভোটিং উইকএন্ড। ভোটে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে বরফি।

হরভজন সিং এবার প্রযোজক

ক্রিকেট কেরিয়ারে এখন ডামাডোল চলছে হরভজন সিংয়ের। এবার তাই টার্বুনেটর মন দিলেন সেলুলয়েডে কেরিয়ার বানাতে। প্রযোজক হিসেবে আগামি তেসরা মে অভিষেক ঘটতে চলেছে অফস্পিনার হরভজনের। সেদিন ভাজ্জির প্রোডাকশন হাউসের উদ্বোধন হবে।

রজনীকান্ত আবার নতুন রূপে

নতুন রূপে অবতীর্ণ হলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত তাঁর আগামি ছবিতে যে রূপে পর্দায় আসছেন সেই রূপেই আজ টুইটারে তিনি ধরা দিলেন। `কোচাডায়ান` সিনেমায় রজনীকান্তের এই অন্য ধারার ছবি টুইটারে পোস্ট করেন তাঁর মেয়ে সুন্দরা অশ্বিন।

কিং খানের অভাব মেটাতে ছাগল 'শাহরুখ'কে নিলেন জানকি

পরিচালক জানাকি বিশ্বনাথন চেয়েছিলেন তাঁর আগামি ছবিতে অভিনয় করুন শাহরুখ খান, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাতে দমে যাননি জানাকি। শাহরুখকে তিনি অভিনয় করালেন তাঁর আগামি ছবিতে। তবে ফারাক শুধু একটাই সেটা মানুষ কিং খান নন, এমন এক ছাগল যার নাম শাহরুখ খান। সেই ছাগল শাহরুখ খানে ভর করেই বক্স অফিস মাতাতে চান জানাকি বিশ্বনাথন।

বিয়ে করছেন একতা

গুঞ্জনটা কিছুদিন ধরেই চলছিল। সেটা গুঞ্জন থেকে জল্পনা, জল্পনা থেকে আলোচনায় পরিণতি পেতেও বেশি দেরি হয়নি। সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করে ভাই জানিয়ে দিলেন তাঁর দিদি কনে হতে চলেছেন খুব শীঘ্রই। ভাইয়ের নামটা তুষার কাপুর। এবার নিশ্চয় বুঝে গেছেন কনের নামটা!

গড়াপেটা কাণ্ড: দ্বিতীয় পর্যায়ের জেরায় মুখোমুখি অভিযুক্ত ত্রয়ী

এক বলে কোটি টাকা

ভুট্টো হত্যা: জামিন পেয়েও গৃহবন্দি মুশারফ

আরুশির খুনের সময় ঘুমোচ্ছিলেন বাবা?

কাঠগড়ায় সিবিআই

চান্ডিলার বাড়ি থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল