নদীর তোরে দেরাদুনে ভেসে গিয়েছে একটা গ্রাম। একটা বাড়ির অর্ধেকটাই ডুবে গিয়েছে।
উত্তর ভারতের শ্রীনগর জেলায় ভাগিরতী নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে দুটি লড়ি। ভেসেছে বহু বসতি।
জোশীমঠের কাছে ভেসে গিয়েছে বদ্রীনাথ হাইওয়ের একটা অংশ। ভাঙন ধরেছে বহু রাস্তায়।
উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। ভেসেছে বোল্ডার, জলে ভেসে গিয়েছে বহু গাড়িও।
হরিদ্বার-মানা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি গাড়ি। তা দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষ।
জোশীমঠের কাছে হৃষীকেশ-মানা জাতীয় সড়কে ধস। আটকে পড়ে বহু যানবাহন। তার মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার।
রবিবার উত্তরাখণ্ডে নদী পারে একটি তিন তলা বাড়ি ভেঙে পড়ে। একইভাবে ভেঙেছে বহু বাড়ি।
Inline HTML