বাবা কত উঁচু...স্কাই ইজ দ্য লিমিট। প্রচলিত এই শব্দবন্ধটিকে আক্ষরিক অর্থেই সত্যি বলে প্রমাণ করতে আজ স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ঝাঁপ দেবেন অস্ট্রিয়ার ফেলিক্স বমগার্টনার।
বেলুনে থাকা একটি ক্যাপসুল থেকে ঝাঁপ দেবেন ফেলিক্স। গত পাঁচ বছর ধরে বিপদসঙ্কুল এই আকাশ-ঝাঁপের প্রস্তুতি চালাচ্ছে এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারী এক সংস্থা।
প্রস্তুতি:মাথায় ঘুরছিল কী ভাবে জো কিটিংগারের রেকর্ড ভাঙা যায়। ৫২ বছর আগে মার্কিন বায়ুসেনার এই ক্যাপ্টেন ভূপৃষ্টের একতিরিশ কিলোমিটার ওপর থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড গড়েছিলেন।
কি সাহস। ৪৩ বছরের ফেলিক্স বমগার্টনার। অস্ট্রিয়ার এই প্রাক্তন সেনাকর্মী ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার বার প্লেন, হেলিকপ্টার, স্কাইস্ক্র্যাপার থেকে ঝাঁপ দিয়েছেন।
ক্রাইস্ট দ্য রিডিমারের উপর ফেলিক্স। মহাবুদ্ধের প্রস্ততিটা ফেলিক্স সারলেন ব্রাজিলের, রিউ দি জানেইরুতে যিশু খ্রিস্টের মূর্তির উপর।
Inline HTML