ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে রণবীরের সঙ্গে পা মেলাবেন মাধুরী।
প্রকাশিত হল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে মাধুরীর লুক।
কমলা-নীল ঘাঘরা চোলিতে নাচের তালে দেখা যাবে মাধুরীকে।
অয়ন মুখার্জি পরিচালিত ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে রণবীরের বিপরীতে রয়েছেন প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন।
রণবীর-দীপিকা ছাড়াও ছবিতে রয়েছেন আদিত্য রয় কপূর ও কল্কি কোয়েচলিন।
মাধুরী-রণবীরের গানে মিউজিক দিয়েছেন সুরকার প্রীতম।
ফারহা খানের কোরিওগ্রাফিতে নেচেছেন মাধুরী-রণবীর।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছাড়াও দেড় ইশকিয়া ছবিতে দেখা যাবে মাধুরীর নাচের ছন্দ।
পরিচালক অয়ন মুখার্জিকে রণবীর অনুরোধ করেছিলেন অন্তত একবার যেন তাঁকে মাধুরীকে চুম্বনের সুযোগ দেওয়া হয়।
ঝলক দিখলা যা-র বিচারক হিসেবেও ফিরছেন মাধুরী।
Inline HTML