-
আন্না হাজারে। ভ্রষ্টাচারের বিরুদ্ধাচারণ আর অনশনের খেল দেখিয়ে ২০১১-র হিট মুখ। এ বছর কোনও পুরনো অস্ত্রই কাজে এল না। উপরন্তু বিচ্ছেদ ঘটল একদা ঘনিষ্ট কেজরিয়ালের সঙ্গে।
-
এফডিআই। যদিও সংসদের উভয়কক্ষেই পাস হয়ে গেল এর প্রবেশাধিকার, সাধারণ মানুষের থেকে শুধু ধিক্কারই জুটল ের কপালে।
-
নিতীন গড়কড়ি। দলের মধ্যে প্রবল বিরোধিতা সামলাতে ব্যর্থ। সঙ্ঘের কৃপাতে দলীয় সভাপতির পদ টিকে গেলেও সারা বছরের সার্বিক প্যারফরম্যান্সে প্রাপ্তির ভাঁড়ার শূন্য।
-
জিডিপি। সারা বছর ধরেই ভারতের জিডিপি-র বৃদ্ধি নিম্নমুখী।
-
'অনার কিলিং'। পরিবারের সম্মান রক্ষার নামে সারা বছর খুন হলেন বেশ কিছু তাজা প্রাণ। এই সামাজিক লজ্জার অধ্যায় ২০১২ তেও পিছু ছাড়ল না, বরং প্রকটতর হল
-
জগন মোহন রেড্ডি। ওয়াই এস আর কংগ্রেস সুপ্রিমো বাবার মুখ্যমন্ত্রীত্বের সুযোগে বেশ কিছু সংস্থাকে নিজের ব্যবসাতে লগ্নির জন্য বাধ্য করেন। সিবিআই-এর সৌজন্যে এখনও জেলের ঘানি টানছেন
-
'ব্যর্থ সংসদ'। বর্ষা এবং শীত সংসদের দুই অধিবেশনই চরম ব্যর্থ, নষ্ট হল কোটি কোটি টাকা।
-
'মমতা' হীন। রাষ্ট্রপতি নির্বাচন থেকে এফডিআই নিয়ে অনাস্থা প্রস্তাব, সারা বছর কেন্দ্রীয় রাজনীতিতে যা যা পদক্ষেপ নিয়েছেন সব শুধু ফ্লপ, ফ্লপ এবং শুধুই ফ্লপ
-
'মায়াবতী'। বহেনজির মায়া এ বছর আর কাজে আসল না। বিএসপি সুপ্রিমো নবাগত অখিল যাদবের কাছে উত্তরপ্রদেশের মসনদ হারালেন।
-
সারা বছর ধরেই কেন্দ্র আর বিভিন্ন রাজ্যসরকারের রোষানলের শিকার হল সোশ্যাল নেট ওয়ার্কিং সাইট এবং তার ব্যবহারকারীরা। ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় হস্তক্ষেপের নতুন নজির তৈরি হল।
-
'শীলা দিক্ষিত'। মাসিক ৬০০ টাকায় না কী দিব্যি চলে যায় ৫জনের একটা সংসার! দিল্লির মুখ্যমন্ত্রীর এই অমৃতভাষণে যখন সবে বিতর্ক শুরু হয়েছে তখনই দিল্লির বুকে ঘটে গেল পৈশাচিক ধর্ষণ। চোখে আঙুল দিয়ে এই ঘটনা দেখিয়ে দিল রাজধানীর রাজপথে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েরা
-
'নারী নির্যাতন'। দিল্লির রাজপথ থেকে ঝাড়খন্ডের গন্ড গ্রাম, পার্কস্ট্রীটের মধ্যরাত থেকে দান্তেওয়াড়ার সকাল, দেশের সব খানে পৈশাচিক লালসা আর অত্যাচারের শিকার হলে এ দেশের অর্দ্ধেক আকাশ