ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়: সুজেট

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ঝলমলে শৃঙ্গ জয়। সঙ্কোচ ঝেড়ে ফেলে আত্মপ্রকাশ করলেন পার্ক স্ট্রিটের নির্যাতিতা। নিজের নাম ঘোষণা করে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন, ধর্ষিতা নন, ধর্ষণকারীরাই সমাজের লজ্জা। এক বছর আগেও হতাশার অন্ধকারে তলিয়ে যাচ্ছিল যে জীবন, সেখান থেকে এ যেন রূপকথার পুনরুত্থান।

`শিল্পের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি নেতিবাচক`

চব্বিশ ঘণ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন।

গোঁ ভেঙে অধিগ্রহণের পথে সরকার

শেষপর্যন্ত জমি অধিগ্রহণে সায় দিল পরিবর্তনের সরকার। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। গতকাল ডিভিশন বেঞ্চে এই আবেদন জানিয়েছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর।

প্যারাটিচারদের প্রশিক্ষণের দায়িত্ব রাজ্যেরই, হাইকোর্টের রায়

প্যারাটিচারদের প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। রায় দিল কলকাতা হাইকোর্ট। প্যারাটিচারদের দায়ের করা এক মামলার শুনানির সময় হাইকোর্ট বলে, শিক্ষা অধিকার আইন অনুযায়ী প্যারাটিচারদেরও প্রশিক্ষণ প্রয়োজন। সেক্ষেত্রে, প্রশিক্ষণের দায়িত্ব সরকারকেই নিতে হবে। রাজ্যে এই মুহূর্তে প্যারাটিচারের সংখ্যা প্রায় ৫৫ হাজার।

অসুস্থ রবীন্দ্রনাথ, ফিরহাদ, হাসপাতালে সূর্য

অসুস্থ হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আজ হাসপাতালে তাঁকে দেখতে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। প্রবীণ এই বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

বেঙ্গল লিডসকে যাত্রাপালের সঙ্গে তুলনা অধীরের

হলদিয়ায় মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনকে যাত্রাপালার সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের কথায় তামাশা। তৃণমূল কংগ্রেস তাদের ওপর অত্যাচার বন্ধ না করলে প্রত্যাঘাতের হুমকি দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা।

গড়িয়ায় দোকানঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস

গড়িয়ায় দোকানঘর দখল করে  তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল। দোকান মালিকের অভিযোগ, কয়েকদিন আগেই তার ফার্স্ট ফুড সেন্টারের দোকানে আগুন লাগে। তারপর থেকেই বন্ধ ছিল  দোকান। এরপর দোকান খুলতে গেলে বাধা দেয় বিমল চ্যাটার্জি ও কয়েকজন স্থানীয় বাসিন্দা।  দোকানে তৃণমূল কংগ্রেসের হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক।

শাসকের রোষানলে নাটক, নাট্যকর্মী

রাজ্যের শাসকদলের রোষে পড়ল নাটক। সোমবার কোচবিহারের দিনহাটায় একটি নাটক মঞ্চস্থ করার সময় সংলাপে মা এবং মাটি, এই দুটি শব্দ ব্যবহার করা হয়। অভিযোগ, তারপর থেকেই কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ওই নাট্যকার এবং তারঁ দলের সদস্যদের হুমকি দিচ্ছিল। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই নাট্যকার। ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে বিতর্ক এবং ক্ষোভ তৈরি হয়েছে।

রাজ্যের শিল্প সম্ভাবনায় উদ্বেগ প্রদীপের

রাজ্যে এ ভাবে আগুন জ্বললে কিভাবে শিল্প হবে এবার তাই নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস। তাঁদের দাবি, শুধু বক্তৃতা দিয়ে শিল্প হয় না। শিল্প করতে গেলে গড়ে তুলতে হবে শিল্প-বন্ধু পরিবেশ।

স্নাতকোত্তরে ভর্তির জন্য কমছে স্নাতকস্তরের গুরুত্ব

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে এবার স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের গুরুত্ব কমানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য উচ্চশিক্ষা সংসদ। বরং উচ্চশিক্ষা সংসদের পরিচালনায় অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নম্বরই পাবে সবচেয়ে বেশি গুরুত্ব। আগামী শিক্ষাবর্ষেই নতুন এই নিয়ম কার্যকর করতে চাইছে উচ্চশিক্ষা সংসদ।