সারদা কাণ্ডে টাকা ফেরত পাওয়া সম্ভব, জানালেন আইনজীবীরা

নতুন বিল, চিটফান্ডের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট, এমনকী কমিশনও তৈরি করেছে রাজ্য সরকার। প্রতিদিন লক্ষ লক্ষ আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। কিন্তু আদৌ কি তাঁরা টাকা ফেরত পাবেন? টাকা ফেরত পাওয়ার পথ কী? ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ২৩ ডিসেম্বরই

নির্ধারিত সময়সূচি মেনেই হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা। বুধবার পরীক্ষার ওপর আগের স্থগিতাদেশ খারিজের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

দিল্লি ফের শূন্য হাতে ফেরাল, তবু জমি নীতিতে মমতা একরোখাই

দিল্লিতে শিল্প সম্মেলন সেরে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কী নিয়ে ফিরলেন মুখ্যমন্ত্রী? তাঁর চেয়েও বড় প্রশ্ন, আদৌ কী আশাপ্রদ কিছু নিয়ে ফিরতে পারলেন তিনি? 

সংসদ নয়, স্কুলই নেবে পাস-ফেলের সিদ্ধান্ত

সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে নতুন করে পরীক্ষা নয়। এমনই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোনওরকম ভুল-ত্রুটি থাকলে তা সমাধানের ব্যবস্থাও করবে সংশ্লিষ্ট স্কুল। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোনওভাবেই হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই নির্দেশের পাশাপাশি স্কুলে এধরনের আন্দোলন যে সরকার একেবারেই সমর্থন করে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ব্রাত্য বসু।

সন্তোষপুরের বিতর্ক তাড়া বেহালার রুক্মিণী স্কুলে

সন্তোষপুরের স্কুলের আঁচ এবার বেহালার রুক্মিণী স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ১৪জন ছাত্র পাস করানোর দাবিতে হেনস্থা করল শিক্ষকদের। টেস্টের রেজাল্ট নিয়ে আজ বৈঠকে বসে স্কুলের ম্যানেজিং কমিটি। সেই সময় হাজির হয় অকৃতকার্য ছাত্রেরা। শিক্ষকেরা তাদের বাইরে অপেক্ষা করতে বলেন। মিটিং চলার জন্য বন্ধ করে দেওয়া হয় ঘরের দরজা।

শিক্ষামন্ত্রীর নির্দেশে নজিরবিহীন ঘটনা ঘটাল সংসদ

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে নজিরবিহীন ঘটনা ঘটাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সন্তোষপুরের ঋষি অরবিন্দ স্কুলের বিক্ষোভ তুলতে খাতা স্ক্রুটিনির সিদ্ধান্ত নিলেন সংসদের দুই প্রতিনিধি। সংসদের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে যেখানে স্কুলগুলিই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেয় এবং খাতা দেখে, সেখানে কীভাবে এই নির্দেশ দিল শিক্ষা সংসদ? এই সিদ্ধান্ত চরম অবমাননাকর বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। পরীক্ষা নেওয়া এবং খাতা দেখা সংশ্লিষ্ট স্কুলের দায়িত্ব।

ভারতবর্ষ নিয়ে কোনওদিনও লিখব না: জেফরি আর্চার

হাউস অফ লর্ডস থেকে বেলমার্শ জেল। জন মেজর প্রদত্ত আজীবন পিয়েরেজ থেকে বিপজ্জনক আসামী FF 8282 হয়ে তিন তিনটে বছর। সম্ভ্রান্ত সাউথ কেন্সিংটনের পাঁচ কামরার বাংলো থেকে কপর্দক শূন্য হয়ে মধ্যবিত্ত জীবন। দেউলিয়া হতে হতেও কেন অ্যান্ড এবেল-এর হাত ধরে হঠাৎ সাফল্যে। এক কথায় বর্ণময়তার এপিটোম লর্ড জেফরি হওয়ার্ড আর্চার। তবে লেখক নয়, নিজেকে কথক হিসেবে পরিচয় দিতেই তিনি বেশি স্বচ্ছন্দ। আর পাঁচজন `অ্যাংলো-স্যাক্সন` কেতাদুরস্ত সেলিব্রিটি থেকে একটু আলাদা। জীবনের ছন্দপতন নিয়ে কোনও দ্বিচারিতা নেই। অকপটে লিখে গিয়েছেন কারাবাসের অভিজ্ঞতা। তিন ভল্যুম `প্রিজন ডায়রি`র পাশাপাশি `ক্যাট-ও-নাইন-টেল-এ` উঠে এসেছে সহ বন্দি ছিঁচকে চোর, গাঁজাখোর, ভাড়াটে-খুনি থেকে হতদরিদ্র, অসহায়, গৃহহীনদের জীবন-চরিত। পাঠককূলের রসনা তৃপ্ত করেছেন আমি-ওদের-চেয়ে-ভাল-বন্দির ভণিতা না করেই। `কেন অ্যান্ড এবেল`এর যুগ পেরিয়ে এখন জেফরির কলমে সাম্রাজ্য বিস্তার করছে `ক্লিফটন ক্রনিক্‌ল`। তার মাঝখানে কলকাতায় কয়েকদিন। ক্যালকাটা স্যুইমিং ক্লাবে সন্ধেয় টক-শো-এর আগে শময়িতা চক্রবর্তীশর্মিলা মাইতির মুখোমুখি জেফরি আর্চার।

ঘেরাও উঠলেও কাটল না জট

সন্তোষপুরের স্কুলে ঘেরাও তুলতে সমস্ত উত্তরপত্র স্ক্রুটিনির সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। সংসদের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর মতে, সংসদের এই সিদ্ধান্তে বিপজ্জনক প্রবণতা তৈরি হবে। এদিকে ২৪ ঘণ্টার খবরের জেরে আজ দুপুরে সন্তোষপুরে স্কুলে ঘেরাও ওঠে। ঘেরাও চলে টানা ২০ ঘণ্টা।উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ২৯ জন ছাত্রী তাঁদের পাস করানোর দাবিতে গতকাল দুপুর থেকে সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ স্কুলের প্রধানশিক্ষিকাকে ঘেরাও করে রাখে।

বেচারামকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের

নির্দিষ্ট সময়ের আগেই আদালতে পৌঁছে গেলেন মন্ত্রী বেচারাম মান্না। আজ দুপুরে আদালতে হাজিরার সময় ছিল বেচারাম মান্নার। কিন্তু সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি আদালতে পৌঁছন। আদালত বেচারাম মান্নার হাজিরা মঞ্জুর করে। এবং চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। ছয় সপ্তাহ পর এই মামলার শুনানি শুরু হবে বলেও আদালত জানিয়ে দিয়েছে। গত ২ ডিসেম্বর সিঙ্গুরে এক জনসভায় সিঙ্গুরের জমি মামলা প্রসঙ্গে বেশকিছু মন্তব্য করেছিলেন তিনি।

অবশেষে উঠল ঘেরাও

দীর্ঘ ২০ ঘণ্টা পর ঘেরাও উঠল সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে। উচ্চমাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ২৯ জন ছাত্রীকে পাশ করানোর দাবিতে সারা রাত ঘেরাও করে রাখা হয় স্কুলের প্রধান শিক্ষিকাকে। আজ সকালে শিক্ষামন্ত্রীর নির্দেশে স্কুলে যান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব এবং পরীক্ষা নিয়ামক। অকৃতকার্যদের খাতা নিয়ে যাবে শিক্ষা সংসদ। নতুন করে খাতা দেখা হবে বলে জানানো হয়েছে সংসদ সচিবের তরফে। এই আশ্বাসেই অবশেষে উঠল ঘেরাও।