দেবযানী কেন দামি বেসরকারি হাসপাতালে, তুমুল বিতর্ক
বেসরকারি হাসপাতালে চিকিত্সা করানো নিয়ে বিতর্কে জড়ালেন সারদার সেকেন্ড ইন কমান্ড দেবযানী মুখার্জি। শনিবার শারীরিক অসুস্থতার কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনি ও রবি দুদিনে তাঁর চিকিত্সা খরচ বাবদ বিল হয়েছে বত্রিশ হাজার টাকা। চিকিত্সা বাবদ খরচ দিতে অস্বীকার করেছে দেবযানী মুখার্জির পরিবার।