শহরে আইন অমান্য না করার প্রস্তাব দেওয়া হয়েছে কলকাতা পুলিসের তরফে। কাজের দিনে কলকাতা শহরকে সচল রাখতে সব রাজনৈতিক দলকে আইন অমান্য কর্মসূচি থেকে বিরত থাকার অবেদন জানিয়েছে কলকাতা পুলিস।
কলকাতা থেকে গ্রেফতার করা হল এক হুজি জঙ্গিকে। ধৃতের নাম মিজানুরল রহমান। বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিসের এসটিএফ। খাদিম কর্তা অপহরণ মামলায় যুক্ত ছিল এই মিজানুর।
ফের অশান্ত নোনাডাঙা। ঝুপড়িবাসীদের উচ্ছেদের জন্য এবার হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঝুপড়ির বাসিন্দা এবং বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অভিযোগ, গত কয়েকদিনই রাতের দিকে এলাকা থেকে উঠে যাওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। এনিয়ে সোমবার রাতে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। কিন্তু থানা থেকে ফেরার পরই তাঁদের ওপর ফের হামলা হয়। আজ দুপুরে ফের থানায় যান ঝুপড়ির বাসিন্দা এবং কমিটির সদস্যরা।
একুশে জুলাই কমিশনে ফের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। ঘটনার দিন, অর্থাত্ ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভের ভিডিও ফটোগ্রাফি করেছিল কলকাতা পুলিস। সেই ভিডিওটি তত্কালীন পুলিস কমিশনারের কাছে জমাও পড়েছিল। সেই ভিডিও ফুটেজটি পাওয়ার জন্য বর্তমান পুলিস কমিশনারকে ডেকে পাঠানো হবে কমিশনে।
সন্তোষপুর স্কুলকাণ্ডের জেরে বিক্ষোভ এবার সিঁথির স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীরা আজ সকাল থেকে ঘেরাও করে রাখে স্কুলের প্রধানশিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের। তাদের দাবি, টেস্টে পাস করিয়ে দিতে হবে। বেলা এগারোটা থেকে ঘেরাও চলার পর বিকেলের দিকে পুলিস এসে শিক্ষাকাদের ঘেরাওমুক্ত করে। এরপরেই স্কুল চত্বরে অবস্থানে বসে ছাত্রীরা। অবস্থানে যোগ দিয়েছেন অভিভাবকেরা।
নির্ধারিত সময়সূচি মেনেই হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা। বুধবার পরীক্ষার ওপর আগের স্থগিতাদেশ খারিজের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
দিল্লিতে শিল্প সম্মেলন সেরে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কী নিয়ে ফিরলেন মুখ্যমন্ত্রী? তাঁর চেয়েও বড় প্রশ্ন, আদৌ কী আশাপ্রদ কিছু নিয়ে ফিরতে পারলেন তিনি?
সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে নতুন করে পরীক্ষা নয়। এমনই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোনওরকম ভুল-ত্রুটি থাকলে তা সমাধানের ব্যবস্থাও করবে সংশ্লিষ্ট স্কুল। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোনওভাবেই হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই নির্দেশের পাশাপাশি স্কুলে এধরনের আন্দোলন যে সরকার একেবারেই সমর্থন করে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ব্রাত্য বসু।
সন্তোষপুরের স্কুলের আঁচ এবার বেহালার রুক্মিণী স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ১৪জন ছাত্র পাস করানোর দাবিতে হেনস্থা করল শিক্ষকদের। টেস্টের রেজাল্ট নিয়ে আজ বৈঠকে বসে স্কুলের ম্যানেজিং কমিটি। সেই সময় হাজির হয় অকৃতকার্য ছাত্রেরা। শিক্ষকেরা তাদের বাইরে অপেক্ষা করতে বলেন। মিটিং চলার জন্য বন্ধ করে দেওয়া হয় ঘরের দরজা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে নজিরবিহীন ঘটনা ঘটাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সন্তোষপুরের ঋষি অরবিন্দ স্কুলের বিক্ষোভ তুলতে খাতা স্ক্রুটিনির সিদ্ধান্ত নিলেন সংসদের দুই প্রতিনিধি। সংসদের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে যেখানে স্কুলগুলিই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেয় এবং খাতা দেখে, সেখানে কীভাবে এই নির্দেশ দিল শিক্ষা সংসদ? এই সিদ্ধান্ত চরম অবমাননাকর বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। পরীক্ষা নেওয়া এবং খাতা দেখা সংশ্লিষ্ট স্কুলের দায়িত্ব।
পর্যবেক্ষকদের জন্য নির্দেশিকা জারি কমিশনের
প্রেসিডেন্সি হামলা: জোরালো তৃণমূলের যোগসাজশের তত্ত্ব
কোর্টের নির্দেশ অমান্য করে নলবন অধিগ্রহণের পথে রাজ্য
ফিক্সিং কাণ্ড: ধৃত বুকির জবানবন্দীতে আরও ক্রিকেটারের নাম
নাগপুরে যৌননিগ্রহের পর আগুন লাগিয়ে খুন ছাত্রীকে
ব্যালট পেপার ছিনতাই করলেন তৃণমূলপন্থী ডাক্তাররা
শহরে রাজনৈতিক কর্মসূচিতে না পুলিসের