আরাবুলের জামিন খারিজ করল আদালত

Update: January 25, 2013 13:01 IST

আরাবুল ইসলামের জামিনের আবেদন খারিজ করল বারুইপুর আদালত। ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তথ্যপ্রমাণ প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে আরাবুলের জামিনের আবেদন নাকোচ করে আদালত।

রেজ্জাক মোল্লার উপর আক্রমণের ঘটনার মূল অভিযুক্ত আরাবুল ইসলামের জামিনের বিরোধিতা করে বারুইপুর আদালতে আবেদন জানায় পুলিস। আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেভাবে কোনও জিজ্ঞাসাবাদই করা হয়নি ধৃত তৃণমূল নেতাকে। বাম মিছিলে হামলার ঘটনায় আদালতে কোনও তথ্যপ্রমাণ জমা করেনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিস। প্রশ্ন উঠেছে তদন্তে পুলিসের ভূমিকা নিয়ে।

বারুইপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, হাসপাতালে তাঁকে কেন দেখতে গেলেন না তৃণমূল নেত্রী? উত্তরে আরাবুল ইসলামের জবাব, "সেকথা নেত্রীকেই জিজ্ঞেস করুন। তাহলে কি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আরাবুল ইসলাম? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনায় তদন্তের বিষয়ে মামলার শুনানি ছিল আজ। গত মঙ্গলবার, নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন রেজ্জাকপুত্র মুস্তাক আহমেদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুস্তাক আহমেদ নিরপেক্ষ সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন। আজ হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলার শুনানি হয়।

ভাঙরে গত ৬ জানুয়ারি সিপিআইএমের প্রবীণ নেতা রেজ্জাক মোল্লার উপর হামলা হয়। হামলায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতেলে ভর্তি হন তিনি। তাঁকে হামলার মূল অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে বহু টালবাহানার পর চলতি মাসের ১৬ তারিখ গ্রেফতার করা হয়।

প্রবীণ সিপিআইএম বিধায়ককে মারধর ও বামনঘাটায় সিপিআইএম কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় গ্রেফতারের পর পুলিসি হেফাজতে থাকাকালীন আইসিসিইউতে ভর্তি হন আরাবুল। মুস্তাকের অভিযোগ, সে সময় আরাবুলকে জেরা করেনি পুলিস।






Post Your Comment

Total Comments:11

harmad neta lakshman seth er moto arabul o jamin peye jabe...keu najjo bichar pabe naa.

Sale ko Arabul ko o dena chahiya ..... jo jindegi bhar yad rehe. Or Sob ko Govt. Change karne keliya request karta hu , please please please

ভাবা যায়! খ্যাতি কাকে বলে? আরাবুল আর আরাবুল। এ যেন এক BULL & BULL . ধন্য ধন্য সার্থক জনম। আদালত পুলিশ মন্ত্রী পার্টী জনগণ কে বাকি? খবরের শিরোনাম!

Agei bolechhilam kono police officerer kadhe duto matha nei je Arabulke jera korbe.

lakshman seth r susanta er moto big fish ra chara peye gelo..

RAMPURHAT E NETAJI er birth day te nacha nachir video ta ami 24 ghanta te dekhte chai.. FORWARD BLOCK koreche bole ki dekhano hoche naa...???

  • harami
  • Posted: 1/25/2013 6:53:00 PM

keu nijer ta tok bole naki? haaaaa

sab tai sajano...lakshman seth r susanta ghosh er kichu holo naa jakhon takhon arabuler sasti hobe ata vaba vul....

BOJHAI GECHHILO J PUROTAI NATOK... NATOK CHHARA R KI BOLA JETE PARE... ETO BORO GHATONATAR KONO DOCUMENTS JOMA DITE PARENI POLICE.... VABAI JAY NA....

Who is arabul Islam? Ans- Arabul islam is created by TMC.What is his nation? Ans-How to earn money by hook & cook. His virtue? Ans-oppertunist. Nature of work? Ans-Harrash and beating the people.

PAROBORTI KARMOSUCHI DEKHAR JONYO APEKHYE THAKUN.

ato sala lakhman seth r susanta ghosh er moto rehai peye gelo....desh e abosta khub kharap..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।