তেহট্টের ঘটনায় 'রঙ চড়ানো' হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Update: November 16, 2012 18:18 IST

তেহট্ট নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ খুলেই এসডিপিওর পাশে দাঁড়ালেন। এসডিপিও-র বাড়িতে হামলা সমর্থনযোগ্য নয় বলেই জানিয়েছেন তিনি। তেহট্টের ঘটনায়  সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজি ইনডোরে কলকাতা পুলিসের অনুষ্ঠানে তেহট্টের ঘটনার নিন্দা করে তিনি বলেন, "ঘটনা নিয়ে রঙ চড়ানো হচ্ছে।" এই ঘটনার পিছনে কারা জড়িয়ে আছে তাও খতিয়ে দেখার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার তেহট্টে পুলিসের গুলি চালানোর ঘটনার দু`দিন দিন কেটে যাওয়ার পর অবশেষে মহাকরণে মুখ খোলেন স্বরাষ্ট্রসচিবও। শুক্রবারই মহাকরণে এক সাংবাদিক বৈঠকে বাসুদেব বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্য সরকারের তরফে সেদিনের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। নিহত অশোক সেনের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেইসঙ্গে, তাঁর পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন তেহট্ট স্পর্শকাতর এলাকা। শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষাই প্রশাসনের প্রাথমিক কাজ।

পদক্ষেপ নিলেও তেহট্টে পুলিসের গুলি চালানোর ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রসচিব। ঘটনাটি `ষড়যন্ত্র` কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পুলিসের গুলি চালনোর ফুটেজ ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছ থেকে সংগ্রহ করেছে প্রশাসন। কোন পরিস্থিতে পুলিস গুলি চালাতে বাধ্য হল, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। কোন দিক (অ্যাঙ্গল) থেকে পুলিসের গুলি চালানোর ছবি সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে আজ মহাকরণে দাঁড়িয়ে স্বরাষ্ট্রসচিবের ব্যাখ্যা নিয়ে বেশ কয়েকটি পাল্টা প্রশ্নও উঠেছে। ওই ঘটনায় স্থানীয় থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হলেও যাঁর বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে সেই শৈলেশ শাহ-এর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একাংশের মতে ওসি বদলির মধ্যে দিয়ে শুধুমাত্র দায় সারতে চেয়েছে সরকার। অন্যদিকে, একজন সাধারণ মানুষের মৃত্যুতে সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন পুলিসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল না, সে নিয়েও উঠছে প্রশ্ন।

নদিয়ার তেহট্টে জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে বচসার জেরে গত বুধবার সকালে পুলিস গুলি চালায়। পুলিসের গুলিতে অশোক সেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর জখম আরও দু`জন।







Post Your Comment

Total Comments:14

khoon karba aber husery dabe ata thik noy.DEDE tomer jaber time sas.tomer lota kombal gutya noy.aber C P I M .asba.Dede ta ta ta.

Uni to andolon ke somorthan kore aaschen sobsomay, ekhon somorthan korte parchen na keno????????

UNI PAGOL HOYE GACHEN, DOCTOR ER PORAMORSHO KHUB DARKAR.

Uni sob kichute DANGAR gandha pachen. KALIGHAT,MOGRAHAT,DUBORAJPUR sorbosesh Nadiar TEHATTA. Aar Koto Lok hasaben ?

Our Honourable C.M. sees every thing from a painter`s angleeverything happening is conspiracy and her litte brothers are innocent- it is a mixture of Mohd Bin Tughlaque and Niro Governence being run here in WB- it is a shameless comedy and circus showthe ring master is our CM

elected govt is abide by constitution and can not speak what ever she fills.we are the common people watching everything.

elected govt is abide by constitution and can not speak what ever she fills.we are the common people watching everything.

What is this government doing? Is this the government of compensation? This government always tries to deny her responsibility by announcing compensation instead of revealing the true fact. The indulgence that has been given by this government to the anti socials and police,might be the cause of our most uncertain future one day.

What is this government doing? Is this the government of compensation? This government always tries to deny her responsibility by announcing compensation instead of revealing the true fact. The indulgence that has been given by this government to the anti socials and police,might be the cause of our most uncertain future one day.

এখন কোন(অ্যাঙ্গল) থেকে পুলিসের গুলি চালানোর ছবি সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে... কিন্তু নন্দী গ্রামের ছবি কোন(অ্যাঙ্গল) থেকে তোলা হয়েছিল সেটা তদন্ত করা হয়নি..

it is high time that govt officials should stand on their own feet and should call a spade a spade. What is truth is truth. Let`s not change it for the sake of few corrupted politicians. Remain impartial and serve the people. Bengal needs people like Damayanti who did not bow down her head before the chief minister- our wonderful Mamata without mamata

it is high time that govt officials should stand on their own feet and call a spade a spade. What is truth is truth. Let`s not change it for the sake of few corrupted politicians. Remain impartial and serve the people. Bengal needs people like Damayanti who did not bow down her head before the chief minister- our wonderful Mamata without mamata

Hasi pachche.

Really shocked at the behavior of such highly paid, highly educated, highly trained IPS, IPS, WBCS officers, what the Govt.can do, they would hardly be transferred because it is not easy to take any other action against them then why they are not coming forward to stand by the people for which they have taken oath, why they are following the orders of inferior quality political leaders. If all stand for piece, upkeeping of law and order then how many of them would be transferred ? Govt. cannot transfer all IPS, WBCS, IAS as also Govt. Doctors even if so the people will stand by them.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।