মুখ্যমন্ত্রীর নীরাবতাকে কটাক্ষ বিমান বসুর

Update: January 11, 2013 10:46 IST

রাজ্যপালের মন্তব্যে ঘিরে মুখ্যমন্ত্রীর নীরবতাকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্যসম্পাদক বিমান বসু। রাজ্যে বাড়তে থাকা হিংসা নিয়ে রাজ্যপালের মন্তব্যকে উস্কানিমূলক বলে কটাক্ষ করেছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিমান বসুর মতে, এক্ষেত্রে স্বাভাবিক প্রতিক্রিয়াই জানিয়েছেন রাজ্যপাল।

কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি মনে করেন, রাজ্যজুড়ে চলতে থাকা হিংসার প্রেক্ষিতে রাজ্যপালের কড়া বার্তার পর সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। রাজ্যপালএমকে নারায়ণনের মন্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা মানস ভুঁইঞা। তাঁর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ডেকে জবাবদিহি তলব করুন রাজ্যপাল। 

Post Your Comment

Total Comments:1

Another mindless guy. Stop him. In our eyes all political persons are menace to our society

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।