ধর্ষণ নিয়ে মন্তব্য, বিতর্কে সোনালি, ববি

Update: December 31, 2012 12:34 IST

ধর্ষণকাণ্ডে ফের বিতর্কিত মন্তব্য এক তৃণমূল নেত্রীর। কাকলি ঘোষদস্তিদারের পর এবার সোনালী গুহ। পার্ক স্ট্রিটের পর এবার বারাসত। বারাসতে ধর্ষণকাণ্ড প্রসঙ্গে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সোনালি গুহর মন্তব্য, "শহরাঞ্চলে ধর্ষণের ঘটনা ঘটলেই মানুষ টের পান। কিন্তু গ্রামাঞ্চলে এ ধরনে ঘটনা ঘটেই থাকে।" সোনালী গুহর এই মন্তব্যে রাজ্যে ধর্ষণের ঘটনায় সরকারের ঔদাসীন্যই আরও একবার প্রকট হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। ধর্ষণের অভিযোগকে ঘিরে মন্তব্য করে বিতর্ক উস্কেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম। ওই ঘটনাকে পারিবারিক বিবাদের জের বলে মন্তব্য করেন তিনি।

দিল্লির নির্যাতিতা তরুণীর স্মৃতির উদ্দেশে রবিবার গান্ধীমূর্তির পাদদেশে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেখানে এসে পড়ে বারাসতের ধর্ষণকাণ্ডের প্রসঙ্গ। আর তাতেই বিধানসভার ডেপুটি স্পিকার সোনালি গুহর মন্তব্য, "ধর্ষণের ঘটনা নিরবিচ্ছিন্ন।" মাত্র দিন তিনেক আগেই পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডকে মহিলা এবং তাঁর খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝি বলেই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার। কয়েক দিন আগেও দিল্লির ধর্ষণকাণ্ডের সঙ্গে পার্কস্ট্রিটের ঘটনার প্রেক্ষিত এক নয় বলে মন্তব্য করেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী অর্পিতা ঘোষ। বিতর্ক তৈরি হয়। এরপর অবশ্য পিছু হটেন কাকলি ঘোষদস্তিদার।   
 
আসলে পার্কস্ট্রিটকাণ্ড নিয়ে বিতর্কের জন্মটাই দেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। গোটা ঘটনাকে `সাজানো` আখ্যা দিয়ে তাঁর মন্তব্য ছিল, "সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই ধর্ষণের অভিযোগ করছেন নির্যাতিতা মহিলা।"
 
কিন্তু কলকাতা পুলিসের তত্কালীন গোয়েন্দা প্রধান সাংবাদিক সম্মেলন করে জানান, পার্ক স্ট্রিটে ধর্ষণ করা হয় মহিলাকে। এরপরেও কিন্তু মুখ্যমন্ত্রী শুধরে নেননি নিজের বক্তব্য? কালনা, সাঁতরাগাছি, বারাসত সহ রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ড নিয়ে প্রায় একই রকম বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সুরেই সুর মিলিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। আর বারবারই সামনে চলে এসেছে প্রশাসনিক উদাসীনতার ছবিটাও।     
 
সরকারের তরফে ধর্ষিতাদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা হয়েছে। কিন্তু দোষীদের উপযুক্ত শাস্তির সুপারিশ করা হয়নি। আসলে  ধর্ষিতাদের প্রতি মানবাকিতার হাত বাড়ানোর পরিবর্তে ধর্ষণের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা ঢাকতেই যে বারবারই জোর দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। বারাসতকাণ্ড নিয়ে ডেপুটি স্পিকার সোনালি গুহ ও মন্ত্রী ববি হাকিমের মন্তব্যও সে কারণেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Your Comment

Total Comments:18

ফিরহাদ হাকিম সাহেব আপনি ভাল করে টের পেতেন যদি আপনার বাড়ির কেও ধর্ষিতা হতেন ।তখন আপনার অই ডাকাতির মুখতা কি করে জন গনের কাছে দেখাতেন সেটায় দেখার ।আপ্নার কি জিবনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন ? তাহলে সরকার আপনাকে টাকা দতাকা। সোনালি দেবি আপনি আদ মহিলা তো ?আপনার চলন দেখলে লকের সন্দেহ হতো ,সেতাকেই আর জরাল করেদিলেন। নাহলে একজন মহিলা কি করে আর একজন মহিলার সন্মান হরন করেন সেতায় বাংলার জনগন ভাবছে। আপনাদের মত মহিলাকে মুখে চুন কালি মাখিয়ে ঘরান উচিত। নচেৎ আপনাদের শিখ্যা হবে না ।

2012 BENGALI PEOPLE GOT GREAT ADVICE FROM BOBY HAKIM,SONALI GUHA,ANISUR RAHAMAN AND OF COURSE FROM DIDI.LET 2013 SHOULD RUN IN THE SAME WAY.LONG LIVE MA-MATI-MANUSH ORCHESTRA.WHO SAYS EDUCATION IS THE ASSET? WE SEE LESS EDUCATION MEANS HIGHEST WISE. CPM AND TRINAMUL PROVED IT.

Tmc r eto rhino der mato skin holo ki kore? Etota dont care bhab keno? Ei manus rupi jantu gulo ki mone korechhe je jatokhan na janota ederke jutopeta korchhe tatokhan era ei dharoner murkher mato comment korbe? Era je etota bisakto ta vote dewar age bujhte parini. Porer vote e tmc, cpm, cong er ei rakom baje comment karira jate jite aste na pare seta amaderke nischit korte hobe. Mamata ekta batela master. Uni nijer namer proti e to subichar korte janen na, Bengoler temon kono unnoti onake diye hobe na.

BISHES KORE SHASHK DOLER NIRBACHITO JANOPROTINIDHI RA JODI EROKOM KOTHA BOLE. DHARSHOK, KHUNI RA UTSAHO PAI, OPOR DIKE VICTIMS DER CHAROM APOMAN KORA HOI

rape? kothay kobe? kokun ? na na esob birodhi doler sorojontro... nahole khoridarer sathe rate-r gondogol,o tao na,.. thaole paribarik bibad, seki tao na? daran eaktu, r eakta excuse khujte din .. totokhun ki korben? kano jan na r eakta rape kore asun amra to achi orakom kichu eakta bole dhama chapa diye debo r police besi bara bari korle kan dhore transfer kore debo... jan jan r dara ben ja poschim bonge ekhun jor jar mulluk tar.. o sorry na na eaktu bhul hoi galo poket r khomotar jor jar poschim bongo tar.

Asrujit Babu rapiest der to na hoi zoo te rakhben r eai sob montri gulo k kothay rakhben?

montri mosai soro jontri mosai apni eto janen kintu apnar eaktuo ohongkar nei sotty gorbito apnar moton sob janta eakjon montri pay. apnar moton montri thake sob kichu apritikor ghotonaguli koto tara tari solve hoi jai, koto na paribarik bibad, konota rater gondogol , abar kono ta mitha sajano, gorbito amra apnader khomotay ene

A rapist if proved guilty can put behind the bar of a ZOO. A detail of his sin should be displayed on his cage and a few hour daily he should be brought compulsorily in front of the viewer. People will visit to see him with the hatred eyes and that way zoo will also raise some revenue. This will also I believe give a lesson to the people.

Asrujit Babu rapiest der to na hoi zoo te rakhben r eai sob montri gulo k kothay rakhben?

Era ku montobbo korte parbe kintu pode bose su kaj korte parbe na.ei sob kando jodi eder sathe ghottoo tahole hoito atonko chara mukhe r ku montobbo asto na.era vule gechen j erao meye.

The comments, aired by the TMC leaders and pro-TMC people are enough to guard the culprits. They have trying at best to establishe the comment of the CM of Bengal and that is why is guessing that the culprits of Park street incident are TMC insiders.

Well done! At least one Indian state West Bengal officially admitted the democratic right of Rapists! They are also voters! Mamata Banerjee always very scared of losing votes! So she encourages through his party men and cabinet of ministers that Rape is never such an offense rather a routine biological affair. Only media and rape victims try to malign her holy Govt.with such negligible incidents!

Mone hochhe uni thik kothai bolchen ! karon uni satya ta janen..........

rather than giving these mindless comments,I think the govt should concentrate on prosecuting the rapists..........

rather than giving these mindless comments,I think the govt should concentrate on prosecuting the rapists..........

rather than giving these mindless comments,I think the govt should concentrate on prosecuting the rapists..........

SHAME ON THESE PARSON WHO WANTS TO MAKE FALSE THE TRUTH!!!!!!!!!!!!!!!!!!! AND WE ARE SO FOOL BECAUSE THEY WERE ELECTED BY US. CHHI !!!!!!!!!!!!!!

eder sabaike bharat ratno deoa uchit.ato jane era athocho ahankar nei!

SONALI DEBI APNI SOTYO KOTHATE BOLE FELECHEN MONE HOCHHE APNER CHAKTA EBAR GELO.APNAKE PADOTYAG KORTE HOLE ``SARIRIK KARONE PADOTYAG KORCHEN BOLE`` BIBRITI DITE HOBE.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।