মুখ্যমন্ত্রীর ক্রমাগত দুর্ব্যবহারে ক্ষোভে ফুঁসছে পুলিসমহল

Update: February 7, 2013 17:48 IST

গাড়ি দেরিতে আসায় মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে হল দায়িত্বপ্রাপ্ত পুলিসকর্মীকে। এবারই প্রথম নয়, গত কুড়িমাসে বিভিন্ন সময়ে বার বার মুখ্যমন্ত্রীর রোষে পড়তে হয়েছে একাধিক পুলিস কর্মী ও আধিকারিককে।

বুধবার জুটল তিরষ্কার। অথচ দেড়মাস আগে কলকাতা পুলিসের অলঙ্করণ সমারোহে কলকাতা পুলিসের এই সার্জেন্টকে নিজে সেবা পদকে সম্মানিত করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন কে কে দ্বিবেদী। কে কে দ্বিবেদী প্রথম নন। বারাসতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক মহিলা। সেই ঘটনার পর সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তা রক্ষীকে।
 
 পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীর সাজানো ঘটনা তত্ত্বের সঙ্গে একমত হননি তত্কালীন গোয়েন্দাপ্রধান দময়ন্তী সেন। তদন্ত শেষ হওয়ার আগেই পদ থেকে সরতে হয়েছিল তাঁকে। গোয়েন্দাপ্রধান থেকে অপেক্ষাকৃত অনেক কম গরুত্বপূর্ণ ডিআইজি ট্রেনিং পদে বদলি করা হয় দময়ন্তী সেনকে।

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই লোবা গ্রামে এক বেসরকারি সংস্থার পে লোডার উদ্ধার করতে গিয়েছিলেন বীরভূমের এসপি হৃষিকেশ মিনা। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলি চালায় পুলিস। শুরু হয় চাপানউতোর। এরপরই সরিয়ে দেওয়া হয় পুলিস সুপার হৃষিকেশ মিনাকে।   

 
আসানসোলে সরকারি অনুষ্ঠানে ছাত্রীদের বিতরণের জন্য নিয়ে আসা সাইকেল মঞ্চে তুলতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ পালন না করায় মুখ্যমন্ত্রীর রোষে পড়তে হয় আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত কুমার আইকতকে। এবং এক্ষেত্রেও নিজের পদ থেকে সরতে হয় তাঁকে। পুলিস কর্মীদের একটা বড় অংশের মত, কোনও একজন পুলিস কর্মীর পক্ষে মুখ্যমন্ত্রীর এই আচরণের প্রতিবাদ করা সম্ভব নয়, এরজন্য দরকার সংগঠনের। তাঁদের অভিযোগ, ঠিক সেই কারণেই ক্ষমতায় আসার পরই পুলিস কর্মীদের সংগঠন করার অধিকার কেড়ে নিতে উদ্যোগী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
 





Post Your Comment

Total Comments:19

Didir panch minute deri hole pulish ke Chabkaben. Buser jonney ghantar por ghanta dariey atishtha hole Amra Kake Chabkabo?

Picture is wonderful. It truly reflects her character without mamata. How can she draw such sublime pictures with so much of hatred and ill feelings inside her mind? Let`s examime.

mohakoron theke police rai chuler muthi dhore ber kore diyechilo jyoti babur nirdeshe.. Gautam babu lead korechilo.... .tai didir police er proti gosa hoyeche...raag hoyeche..tai tere jachen..

Nijer khamotata jachai kore nichhen. Sobai dekhte thakun.

LAJAJAB 24GHANTA-CAPTIONER SATHE CHOBIR KI ASADHARON MIL.CHALIA JAN.

She is the strongest than other and that is right word .

Bengal police are really foolish. They do not have least idea about the value of time. They have to be informed that our Chief Minister is habituated to write books in ``syata - Syat`` manner. They have to understand that every Syata - syat has a value and she has sacrificed her life for the benefit of common people.

Er dekhe sudhu ghreena hoi. A bangler obihap,banglar kalonko.A nari jatir lajja.

Looking like ancient Indian bengali monkey

Ahankar Potoner Mul karan....Ar poton Obosambhabi...ake keu bachate parbe na

ভুল প্রচার। মমতা যেখানে জনস্বার্থ সেখানে। মানুষের কাজে উনি।পুলিশ শিখ্যা নেইনি ।

CPI national secretary and MP D Raja led a demonstration on Thursday by anti-Posco agitators, mostly children and women, near here demanding complete withdrawal of police force from the proposed plant site areas in Odisha`s Jagatsinghpur district. ...saboi didir mohima...

ei....chop...ekdom chop...

Ufffffffff.....pagla chopa ta dekh ..

ki namta dekhlam je amar aage comment korechhe. ki akta vul naam `lal selam` se ki rajnitir kichhu bojhe?? hello..lal tumi tomar parentsder ke bolo keno tomake janmo diyechhe. tomar comments likhe kam nei, jao bedroom-a giye ghumao.

1993 er 21th july e ... ghotona ta atodin police kono action neini left front er neta der janna..tai didir rag hoyeche police er upor..

mohakoron theke police rai chuler muthi dhore ber kore diyechilo jyoti babur nirdeshe.. Gautam babu lead korechilo.... .tai didir police er proti gosa hoyeche....

bangalar lajja ei cm mamata banerjee enar theke er che besi kichu asha korai bhool

Insane mind with no humanity and dirty soul. Instinctive and crude. How can this type of personality be an artist or author? Don`t believe that she would have drawn any picture by herself. This is not the quality of an artist`s personality.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।