ডিজেলের দাম বনাম বাসের ভাড়া, অসাম্যের শীর্ষে কলকাতা

Update: July 31, 2012 12:16 IST

বাসমালিকদের সমস্যা খতিয়ে দেখতে এবং ভাড়াবৃদ্ধির দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে এই গোষ্ঠী ভাড়া বৃদ্ধির ব্যাপারে সম্মত না হলে ১৫ অগাস্টের পর প্রস্তাবিত ধর্মঘটের পথেই হাঁটবেন বাস মালিকরা। জানিয়ে দিল তাদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।

ডিজেলের দামের নিরিখে কলকাতা দেশের ৫ মেট্রো শহরের মধ্যে রয়েছে ২ নম্বরে।
ডিজেলের দাম (লিটার প্রতি)
মুম্বইতে ৪৮ টাকা ৭৫ পয়সা
কলকাতায় ৪৪ টাকা ৭০ পয়সা
দিল্লিতে ৪১ টাকা ৭২ পয়সা
চেন্নাইয়ে ৪২ টাকা ৭০ পয়সা এবং
বেঙ্গালুরুতে ৪২ টাকা ৮২ পয়সা
 
অথচ বাসভাড়ার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সবার নীচে!

মুম্বইয়ে বাসভাড়ার বিন্যাসঃ

০ থেকে ২ কিলোমিটার ৫ টাকা
২ থেকে ৩ কিলোমিটার ৭ টাকা
৩ থেকে ৫ কিলোমিটার ১০ টাকা
৫ থেকে ৭ কিলোমিটার ১২ টাকা
৭ থেকে ১০ কিলোমিটার ১৫ টাকা
১০ থেকে ১৫ কিলোমিটার ১৮ টাকা
১৫ থেকে ২০ কিলোমিটার ২০ টাকা
২০ থেকে ৫০ কিলোমিটার ৪০ টাকা
 
দিল্লিতে বাসভাড়ার বিন্যাসঃ
 
০ থেকে ৪ কিলোমিটার ৫ টাকা
৪ থেকে ১০ কিলোমিটার ১০ টাকা
১০ থেকে ১৫ কিলোমিটার ১৫ টাকা
১৫ কিলোমিটারের উর্দ্ধে ২০ টাকা
 
চেন্নাইতে বাসভাড়ার বিন্যাসঃ
 
০ থেকে ২ কিলোমিটার ৩ টাকা
২ থেকে ৪ কিলোমিটার ৪ টাকা
৪ থেকে ৫ কিলোমিটার ৫ টাকা
৫ থেকে ৭ কিলোমিটার ৬ টাকা
৭ থেকে ৯ কিলোমিটার ৭ টাকা
৯ থেকে ১১ কিলোমিটার ৮ টাকা
এরপর প্রতি কিলোমিটারে ১ টাকা করে বেশি

বেঙ্গালুরুতে বাসভাড়ার বিন্যাসঃ
 
০ থেকে ২ কিলোমিটার ৪ টাকা
এরপর প্রতি কিলোমিটারে ১ টাকা করে বেশি
 
সেই তুলনায় কলকাতায় বাসভাড়া-
 
০ থেকে ৪ কিলোমিটার ৪ টাকা
৪ থেকে ১২ কিলোমিটার ৬ টাকা
১২ থেকে ১৮ কিলোমিটার ৭ টাকা
১৮ থেকে ২২ কিলোমিটার ৮ টাকা
২২ কিলোমিটারের পর ১০ টাকা
 
তাই লোকসানের বোঝা বাইতে না পেরে রাজ্যের মোট ৩৩ হাজার বেসরকারি বাসের মধ্যে বসে গিয়েছে ৯ হাজার। নেহেরু মিশনের নতুন ৬৩৭ টি বাসের মধ্যে বন্ধ হয়ে গেছে ৩০০ বাস। সরকারি বাসও ধুঁকছে। সিটিসির পরিসংখ্যান বলছে ২০১০-১১ অর্থবর্ষে ২৮৭ টি বাস চালিয়ে মোট আয় হত ৩৫ কোটি ৫৩ লক্ষ ৭৪ হাজার ২২১ টাকা। চলতি অর্থবর্ষে ২৪৩ টি বাস চালিয়ে সংস্থার মোট আয় কমে দাঁড়িয়েছে ৩৩ কোটি ১২ লক্ষ ৭৫ হাজার ৮৭৮ কোটিতে। রক্ষণাবেক্ষণের টাকা না থাকায় সার্বিকভাবে সবকটি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থায় মোট ২২১টি বাস কম চলছে। পরিষেবা থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছেন দেড় লক্ষ যাত্রী।

Post Your Comment

Total Comments:3

All gimmick by ruling party TMC.

let us stop playing politics. Efforts of popularization of political party is the sole object by government. This is most unfortunate. Increase in cost in all spheres of our life is undeniable and indisputable. Why owners would absorb is not clear. May be I am short of sight. Shall be grateful if any friend could explain with reason.

WB N OTHER STATE PASSENGER NO.SAME

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।