ডিজেলের মূল্যবৃদ্ধি, বৈঠকে অনুপস্থিত থেকে প্রতিবাদে তৃণমূল

Update: September 13, 2012 23:21 IST

ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ জানাল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে দাম কমানোর আর্জি জানিয়েছে তারা। তৃণমূলের দাবি, তাদের না জানিয়ে ডিজেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবে তারা। শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে তৃণমূল।

তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে তৃণমূলের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই  বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। ডিজেলের দাম বৃদ্ধির বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল। তবে মূল্যবৃদ্ধি নিয়ে বাইরে বিক্ষোভ দেখানোর আগে কেন মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থেকে বিরোধিতা করল না তৃণমূল, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরআগে বেশ কয়েকবার মূল্যবৃদ্ধি ইস্যুতে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রশ্ন উঠছে এবার তিনি চুপ কেন তা নিয়ে। এই ইস্যুতে বিজেপি, বামেরা প্রায় সবকটি দলই প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু কেউই সরকারের সদস্য না। মমতা বন্দ্যোপাধ্যায়েরই একমাত্র সুযোগ ছিল মন্ত্রিসভার ভিতরে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর। এরআগে রাজ্যের জন্য দাবি আদায়ের প্রশ্নে একাধিকবার পদত্যাগের হুমকি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 

Post Your Comment

Total Comments:4

এবার সাজানো নাটক দেখব

ba ba ki darun

ডিজেলের দাম কমানো উচীত।

New Delhi, September 07: Yesterday, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh said in a written reply to a question in the Lok Sabha said, ``Whereas the price of petrol in India is comparable to many of the countries, the price of diesel in India is lower in comparison to the neighboring and European countries.`` Petrol in the national capital costs Rs 68.46 per liter as compared to Rs 53.32 a liter in Pakistan, Rs 61.56 in Sri Lanka and Rs 62.25 in Bangladesh. Within India, petrol is costliest in Kolkata at Rs 76.15 due to high incidence of local sales tax or VAT. It is lowest in Panjim where it is priced at Rs 57 per liter as Goa government does not levy any VAT on the fuel. West Bengal government levies a VAT of 26.78 percent while it is 20 percent in Delhi. VAT makes up for Rs 10.94 in the Rs 68.46 per liter price of petrol in the national capital.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।