একই দিনে তিনটি শ্লীলতাহানীর ঘটনা শহরে, ক্রমেই কলকাতা আতঙ্ক নগরী

Update: February 3, 2013 18:11 IST

চব্বিশ ঘণ্টায় পরপর তিনটি শ্লীলতাহানির ঘটনা কলকাতার  বুকে। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ দমদম থানা এলাকার কালীধামে এক মহিলার শ্লীলতাহানি করেন পুরসভার  এক কর্মী। ন্যাশনাল লাইব্রেরির সামনে আজ সকাল সাড়ে নটা নাগাদ দ্বিতীয় ঘটনাটি ঘটে। বান্ধবীর সঙ্গে রাস্তা পার হওয়ার সময় শ্লীলতাহানির শিকার হন এক তরুণী। ঠিক এক ঘণ্টা পর তৃতীয় ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকায় অভিষিক্তা ২ আবাসনের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি।

দমদমের কালীধাম এলাকায় এক মহিলাকে পোস্ট অফিসের ফর্ম ফিলাপে সাহায্য করার নাম করে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত ব্যক্তি বছর ৪৮ এর প্রদীপ চ্যাটার্জি দমদম পুরসভার কর্মী। শনিবারই দমদম থানায় এফআইআর  হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিস।

প্রথম ঘটনা-- আলিপুর, রবিবার সকাল সাড়ে নটা।
 
রবিবার সকালে ন্যাশনাল লাইব্রেরির সামনে বান্ধবীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযোগ, এই সময় অর্জুন সাউ নামে এক ব্যক্তি ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই তরুণীর চিতকারে স্থানীয় মানুষ অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয় আলিপুর থানার পুলিসের হাতে। ওই তরুণী প্রাক্তন পুলিস কর্তার মেয়ে বলে জানা গেছে। ধৃত অর্জুন সাউ, মাঠপুকুরের বাসিন্দা।

দ্বিতীয় ঘটনা-- দমদম থানা, সকাল সাড়ে দশটা

দমদমের কালীধাম এলাকায় এক মহিলাকে পোস্ট অফিসের ফর্ম ফিলাপে সাহায্য করার নাম করে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত ব্যক্তি বছর ৪৮ এর প্রদীপ চ্যাটার্জি দমদম পুরসভার কর্মী। শনিবারই দমদম থানায়  এফআইআর  হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিস।
 
তৃতীয় ঘটনা-- গড়ফা, রবিবার সকাল ১০.৪৫টা
 
শ্লীলতাহানির তৃতীয় ঘটনা গড়ফা থানা এলাকায়। ইএম বাইপাস লাগোয়া অভিষিক্তা দুই আবাসনের একটি ফ্ল্যাটে। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে সোনারপুরের বাসিন্দা এক মহিলাকে ফ্ল্যাটে ডাকে পেশায় রাজমিস্ত্রি মগরাহাটের বাসিন্দা রফিউদ্দিন নস্কর। ফ্লাটের মধ্যে মহিলার শ্লীলতাহানির করা হয় বলে অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে রফিউদ্দিনকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিস।
 






Post Your Comment

Total Comments:6

GHOTONA SOTHIK BHABE BICHAR KORE,TODONTO KORE TARPOR EGONO UCHIT BOLE MNE KORI....EKHON JA PORISTHITI EROKOM SENSITIVE ISSUE TE JE KEU KINTU PROTIHINGSA BOSOTO MITHYE OBHIJOG O KORTE PARE....TAI ASOL OPRADHI JENO KOTHIN SASTI PAY....``KONO NIRAPORADH JENO BOLIR PATHA NA HOY``.............

ARPITA GHOSH,KAKOLI GHOSH DOSTIDAR, KAKSILPI SUVAPROSSONO,BOBBY HAKIM PROVITI MOSEHABDER THEKE MULYOBAN VASAN SUNTE CHAI.EHAO KI SOB SAJANO GHATANA?

dosider kthor sasti deoa drkar.

didi ekhon uttar banga utsab niye busy achhe.... Apnara rape niye chitkar korben na.... didi k BDO ra phon/id korte time lagbe..... Na korle didi bolben chhotto ghatona....

dosi k charom chesti dhoda hok

Police administration is active to take in custody the accused.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।