বিরোধীদের সঙ্গে আলোচনায় বসুক সরকার: গৌতম দেব

Update: April 24, 2012 21:36 IST

রাজ্যের স্বার্থে সরকারকে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানালেন আবেদন রাখলেন সিপিআইএম নেতা গৌতম দেব। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি মন্তব্য করেন রাজ্যের উন্নয়নে এই পারস্পরিক সহযোগিতা জরুরি। পাহাড় থেকে জমি অধিগ্রহণ। বিভিন্ন ইস্যুতেই সমস্যায় পড়ছে রাজ্য সরকার। সমস্যা সমাধানে সরাকারকে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিলেন সিপিআইএম নেতা গৌতম দেব। তবে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন তিনি।

ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর প্রকল্পের জমিতে রেলের কারখানা গড়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনও সম্ভব হয়নি। গৌতম দেব বলেন চটজলদি সমাধান করে দেবেন। এখন বুঝতে পারছেন বাস্তবে তা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী চাইলে সিঙ্গুরে শিল্পস্থাপনের প্রশ্নেও তাঁরা সরকারকে সাহায্য করবেন বলে জানিয়ে দেন গৌতম দেব। তবে মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে শান্তি ফেরানোর দাবি করলেও তা মানতে রাজি নন গৌতম দেব। তাঁর মতে, মাওবাদীদের সঙ্গে গদ্দারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর চব্বিশপরগনা জেলা জুড়ে রাজনৈতিক কর্মসূচীর ঘোষণা করে সিপিআইএম। এজন্য ৬ থেকে ৩১ মে জেলার বিভিন্ন প্রান্তে মোট ১৮ টি সভা করার কথা এদিন ঘোষণা করেন গৌতম দেব। প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বুদ্ধদেব ভট্টাচার্য, মানিক সরকারের মতো প্রথম সারির সিপিআইএম নেতারা ওই সব সভায় বক্তব্য রাখবেন।

 





Post Your Comment

Total Comments:8

GAUTAM DA KAR SANGE AALOCHANA KORBEN AAR KOREI BA KI HABE . CHARI DIKE YATO KICHU JE HOCHHE TAR KI PRATIKRIA AAPNI DEKCHEN .NOW THERE IS NO TIME FOR AALOCHANA. SABAI KAJE BASTHO DURANTO BASTO .YAKHON KI DISTURB NA KORLEI NOY?

মাননীয় গৌতম দেব মহাসয়,দয়া করে আপনরা রাজ্য টাকে সেস করে দিয়েছেন ,বর্তমান শাসক দলের সুপ্রিমর কথা .আপনাদের অনেক কিছু এই নন্দী ভিরিন্গী মন্ত্রী সভা থেকে সিকতে হবে এবং শিখা নিতে হবে .দেখেছেন সবাই কত শিক্ষিত একটা লোককে উচ শিক্ষিত পাবেন না .সবাই মোটা মুটি ভাবে ?????????? আর আপনারা বলেন জনগনের কাছ থেকে শিখা নিতে হবে .কিছু শিখা নিতে হই না, গায়ের জোরে শিক্ষিত হওয়া যাই, তাও যদি নাহয় তাহলে কথাও কোনো বিদ্যালয় থেকে ডক্টরেট করে নিলে হবে .আর আপনারা আমাদের কত জ্ঞান দিতেন,বই পড়তে হই,আলোচনা করতে হই,ক্লাস করতে হই.দেখু আরাবুল ইসলাম কিছু করতে হই না .গিয়ে জগ ছুরে মেরে দিন সব পেয়ে যাবেন.উপর মহলের কিছু বলার নেই,কারণ এরাই তো বৈতরণী পর করিয়েছে .

debadideb mahadeb. ??

গৌতমা বাবূ বামফ্রন্টের রাজত্যে আপনার অনেক অনুরোধ উপোরোধ উপেক্ষিত হইয়াছিল মমতা’র নির্মমতায়... আপনি হাল ছাড়েন নাই। অদ্য আপনার দল বিরোধী পক্ষ ... তত্‌ সত্বেও আপনি একাত্ম হইতে আগ্রহী । ইহা কি আশ্চর্য নহে। মমতার কোন কার্য না আশ্চর্য। এতদসত্বেও আপনি একান্ত আগ্রহী যাহা সকল বঙ্গবাসীকে ভাবতাড়িত করে। আপনার পূর্বদিনের সকল দোষ ও মান ইহাদের জ্ঞাত। ইহাদের নিকট আপনার মতাদর্শ একটি অনর্থ বৈ কিছু নয়। আজিকে আপনার অনুরোধ উপোরোধ না হওয়াই গ্রহনীয়।

what is your intention Mr Goutam Deb? When your Left Front in the power of West Bengal you invited in several occasions hopefully to Mamta Banerjee for the mutual understanding but failed. Now your party is in opposition but you advising the TMC Suprimo to arrange a mutual discussion for the solution of problems at W.B. Let me know the pain you feel for people of W.B. We the people of W.B. advice you to Join in Indian National Congress such that your party also in the coalition.

goutam da garom kale sarkarer matha garom ki hobe alochona kore.

গৌতম বাবুর তরফ থেকে সরকারকে সাহায্য করার যে আশ্বাস তিনি দিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি.একই সাথে বলতে চাই যে সরকার পক্ষ যদি বিরোধিদের সাথে একমত হয়ে কাজ করে তবে বাংলার উন্নয়ন গতিশিল হতে বাধ্য.গনতান্ত্রিক শাষন ব্যবস্হায় শাষক পক্ষের মতোই বিরোধি পক্ষের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপৃর্ন.কিন্তু বঙ্গবাসির দুর্ভাগ্য যে শাষক দলের কিছু বিখ্যাত মানুষ CPIM কে একঘরে করে রাখতে চাইছেন. এমন কি যারা cpm করে তাদের সাথে দলিয় কর্মিদের মিশতে ও কথা বলতে বারন করেছেন.এর থেকে এটাই প্রমান হয় যে শাষকদল দলতন্ত্র কায়েম করতে চায়,গনতন্ত্র চুলোয় যাক.রাজ্যবাসির কি হলো না হলো তাই নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই.সুতরাংগৌতম বাবুর এহেন প্রস্তাব দাদা দিদিরা গ্রহন করবে বলে আমার মনে হয়না.তবে একটা বিষয় পরিস্কার যে বাংলার জনগন এখন থেকেই তৈরি হচ্ছে,যন্ত্রনা কাতর ভুল সিদ্ধান্ত আর অনুশোচনায় ক্যালেন্ডারে চোখ রাখছে আর ভাবছে ১১ মাস হলো,এখনো বাকি ৪ বছর ১ মাস.তারপর....তারপর....তারপর.... ``দরি ধরে মারো টান,রানি হবে চিংত্‍পতাং``....

goutom babur aabedan samoypojogi....tabe kone issute sarkar biridhidal guli-r sathe aalochona korben ba sarbodoliya meeting dakben seta sarkarer nijossya bisay.....34bacharer sarkar chalonore avigywata goutom babuder aache.....kay bar birodhider sathe onara bosechilen...?.....accha,goutom babu ki bitarkito anjan babu samparke kono mantabbya korechen ki...?ekhane pelam bole to mone hacche naaaaaaa....!

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।