আজ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। আজ মিলনমেলা প্রাঙ্গনে মেলার উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই প্রথম সুনীল গঙ্গোপাধ্যায়কে ছাড়া হতে চলেছে কলকাতা বইমেলা। বইমেলা প্রাঙ্গনে প্রয়াত সাহিত্যিকের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে গিল্ড কর্তৃপক্ষ। ৩৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম বাংলাদেশ। সাধারণের জন্য মেলা খুলে দেওয়া হবে ২৭ তারিখ থেকে। চলবে ১৬ দিন।
বৃহস্পতিবার মেলার প্রস্তুতি ঘুরে দেখেন নগরপাল রঞ্জিত কুমার পচনন্দা। বইমেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন নগরপাল।