নার্সের অনুপস্থির সুযোগ নিয়ে রোগিণীর শ্লীলতাহানি করল ওয়ার্ডবয়

Update: March 4, 2013 23:41 IST

এবার সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটারে রোগিণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের গায়নোকোলজি বিভাগের ওটির মধ্যে অস্ত্রোপচারের পর এক ওয়ার্ডবয় ওই রোগিণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিস। অভিযুক্ত ওয়ার্ডবয়ের খোঁজে চলছে তল্লাসি।

জরায়ুর অস্ত্রোপচারের জন্য শুক্রবার শিয়ালদার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন হাবড়ার বাসিন্দা এই মহিলা। সোমবার ছিল অস্ত্রোপচারের দিন। সকাল ১০টা নাগাদ হাসপাতালের গায়নোকোলজি বিভাগের ওটিতে অস্ত্রোপচারের জন্য লোকাল অ্যানাস্থেসিয়া করা হয় এই রোগিণীর। ঘটনাটি ঘটে অস্ত্রোপচারের পর। অ্যানাস্থেসিয়ার ফলে আচ্ছন্ন রোগিণীকে বেডে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ওয়ার্ডের বয়ের ওপর। অভিযোগ ওটিতে চিকিৎসক এবং নার্সদের অনুপস্থিতির সুযোগে মহিলার শ্লীলতাহানি করে ওই ওয়ার্ড বয়।
 
অ্যানাস্থেসিয়ার ঘোর কাটলে পরিবারের কাছে ঘটনাটি জানান এই রোগিনী। পরিবারের অভিযোগ, ঘটনার কথা জানাতে গেলে চূড়ান্ত অসহযোগিতা করেন হাসপাতাল সুপার। পরে পরিবারের লোকেদের চাপে অভিযোগ নেয় হাসপাতাল। অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে এন্টালি থানায় এফআইআর দায়ের করেছে রোগিণীর পরিবার। সন্ধের পর  হাসপাতালে এসে মহিলার জবানবন্দি নথিভুক্ত করে পুলিস। নিগৃহীতার সঙ্গে কথা বলেন পুলিস কর্তারা। খোদ কলকাতায় সরকারি হাসপাতালের ওটির মধ্যে এহেন ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে স্বাস্থ্য দফতর। যদিও ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Post Your Comment

Total Comments:10

chhii...... ki din kal porlow !!!!!!! j state a chipminister 1 jin maya chalay sakhan a amon kaj vaba jay na .........

chhii...... ki din kal porlow !!!!!!! j state a chipminister 1 jin maya chalay sakhan a amon kaj vaba jay na .........

chhii...... ki din kal porlow !!!!!!! j state a chipminister 1 jin maya chalay sakhan a amon kaj vaba jay na .........

chhii...... ki din kal porlow !!!!!!! j state a chipminister 1 jin maya chalay sakhan a amon kaj vaba jay na .........

sasthya daftar er obostha khub e kharap.

sasthya daftar er obostha khub e kharap.

sasthya daftar er obostha khub e kharap.

sasthya daftar er obostha khub e kharap.

Kicchu hobe na, 15 din pore sob thik. Ward boy thik chakri kore jabe. Sarkari chakri ki r jaay!!!!!

valo kaj koracha

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।