ভাড়া নীতির কোপে শহর থেকে উধাও বাস

Update: November 19, 2012 11:39 IST

পুরনো স্টেজে নয়া ভাড়া ঘোষণার পর কলকাতা এবং শহরতলিতে বসে গেল প্রায় ২ হাজার বাস। গত বছর এ সময়ে চলত প্রায় ৭ হাজার বাস। কিন্তু ডিজেলের দামবৃদ্ধি সহ আনুষঙ্গিক খরচের কারণে এ বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ২ হাজার বাস বসে যায়। গত ৩১ অক্টোবর রাজ্য সরকার নয়া ভাড়া ঘোষণা করার পর ফের রাস্তায় নামে হাজার দেড়েক বাস। কিন্তু গত বৃহস্পতিবার পুরনো স্টেজে নয়া ভাড়া অর্থাত্ প্রতি স্টেজ অনুযায়ী এক টাকা বৃদ্ধির ঘোষণার পরই বসে গেছে প্রায় দু হাজার বাস।

বন্ধ হয়ে গেছে হুগলি জেলার ৪৭ টি রুটের পরিষেবা। বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে এই বাস রুট ছড়িয়ে। ফলে নিত্যদিন বিপাকে পড়ছেন যাত্রীরা। বারুইপুর-বারাসত রুটের কোনও বাসই চলছে না। ৮৯, ৫৪, ২৫৯ রুটের বেশিরভাগ বাস বন্ধ হয়ে গেছে। আগামী ২৩ নভেম্বর বাস মালিক সংগঠনের বৈঠক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাস মালিকরা।  





Post Your Comment

Total Comments:5

think ache

Bus bharer khetra Mamata Banerjee prothomai jania chilo kono bhara barano hobena.Poroborti kale dekhagelo unie 50 to 75% bhara bridhi korlen, eta ekta chal karon bhara bridhi jonyo jono manose ektabirup mono bhab dekha jachhe takhon uni abar bhara komia abong Madan Mitra ke diya prochar koraben Didi bhara komia diyachen.

Has this Government least efficiency to do anything properly?

Khub Baje Siddhanto Sorkar Nilen Bus Bhara Niye. Stage Howa Uchit Chilo 1-4 k.m Porjontto 5/-. 4 - 8 k.m. 7/-. 8 - 12 km. 8/-. 12 - 16 k.m. 9/-. 16 - 20 k.m. 10/-. 20 - 24 k.m. 11/- Eta Sadharon Manuser Pokkhe Deowa Sombhob Hoto. Ebar to Bus wala der Auto wala Der Moto Hobe 1) Long Passenger Tulbe Na. 2) Office Time E Beshi Bhara Dabi Korbe. 3) Nijeder Ichha Moto Bus Chalabe. 4) Majh rasta Theke Gari Ghuriye Nebe. Sorkar Eta Keno Bhujlen Na Je Sesh 2009 Sale Jokhon Bhara riddhi Hoyechilo Tokhon Diesel er dam Chilo 34/- per Liter Bortoman Diesel er Dam Dariyeche 50.78 Mane 51/- Dhore neowa hole Diesel er Dam Briddhi Peyeche 50%. Sekhane 4/ Theke 5/- Bus Bhara Baray Sei Bus bhara Briddhir Percentage Ta Daralo 25% E. Ta Hole Ei Besorkari Bus Silpo Ei Banglay Tike Thakbe Kikore Ei Sadharon Chita Bhabna Ta o Korlen Na. E To Ritimoto Kacha Mathar Kaj Bole Sorkar Proman Korlen. Sudhu Vote Bank Er Dike Takiye Sorkar Je Banglay Rajotto Korte Chaichen Ta Spostho Kore Dilen.

মা-মাটি-মানুষের সরকার আর আছে কি দরকার ?

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।