বৃহস্পতিবার বন্‌ধের ডাক বামেদের, বিরোধিতায় রাজ্য সরকার

Update: September 16, 2012 16:08 IST

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে রাজ্যজুড়ে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট। আগামী ২০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার ধর্মঘটের কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই অভিযোগ করে বিমানবাবু সাধারণ মানুষকে ধর্মঘটে সামিল হতে আহ্বান জানিয়েছেন।

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়ে আসলে বিদেশি কর্পোরেট সংস্থাগুলির স্বার্থরক্ষা করছে কেন্দ্রীয় সরকার। রবিবার এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে দেশের মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা বলে সমালোচনা করেছেন তিনি। এর প্রতিবাদে আগামী বিশে সেপ্টেম্বর রাজ্যজুড়ে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা।

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে ওই একই দিনে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এনডিএ। কিন্তু কলকাতায় সিপিআইএম সাধারণ সম্পাদক জানান তাঁরা এই ইস্যুতে কোনওভাবেই বিজেপির সঙ্গে একযোগে আন্দোলনে সামিল হবেন না।

রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বামেদের ডাকা এই বন্‌ধদের বিরোধিতা করা হবে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি অভিয়োগ করেন বামেদের ডাকা এই বন্‌ধ অভিসন্ধিমূলক।






Post Your Comment

Total Comments:5

What is calender date of 17/09/2012? A BJP worker replied, Monday. A CPIM worker also replied it Monday. Also a TMC worker said it is Monday. Hence, as per `knowledgeable` persons they are all alike. They all gave up their own ideologies and are same.

Paris e aponader current news sab somoy paina. Bartaman Paschimbange je sarkar rajyo chalachen tader gathan mulok kono kaj dekhte parchina, khali ager sarkarke galmpndo kora chara.Je bhabe onitik bhabe taka orachen tate to sarkar fakir hoye jabe.Aponara jonomot gore tulte sahajya karun.

exactly!! strike daka mane sadharon manusher bhoganti barbe boi kombe na...

CPI(M)-BJP DUI BHAI MILE BONDH DKE6E...EDR KNO KAJ NEI,ETO DIN CPI(M) RAJYO THEKE TAKA-POISA LUTEPUTE NYE AKUN SADHU SAJ6E.NIJEDR JORE R AKUN BONDH DAKTE PAR6E NA BOLE BJP R SATHE HATH MILYE6E.SABDHAN JONOGON!! EI DUMUKHO CPI(M) KE CHINE RAKHUN R EDR BONDH BERTHO KRUN.R CPI(M) R DALAL CHANNEL 24 GHANTA DKHA BONDHO KORUN..CPIM HATAO,24 GHANTA TARAO! MITTHE KHOBR R BIRUDDHE JONOMOT GORE TULUN.

strike chara ki alada kono rasta nei. p.k.chak. durgapur.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।