সমব্যথায়ও সমালোচিত মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট

Update: December 29, 2012 21:35 IST

দিল্লিতে নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে শোকবার্তা পোস্ট করেছেন তিনি। তারপরই শুরু হয়েছে সমালোচনা। রাজ্যে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের ভূমিকার সমালোচনা করে ফেসবুকে বহু মানুষ সরব হয়েছেন।

চলন্ত বাসে গণধর্ষণ এবং তারপরে নির্মম প্রহারের জেরে মৃত্যু হয়েছে তরুণীর। তরুণীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে একটি শোকবার্তা পোস্ট করেছেন তিনি। তাতে মুখ্যমন্ত্রী লিখেছেন ----

"দিল্লিতে ঘৃণ্য ও বর্বর আক্রমণের শিকার ওই তরুণী আজ মারা গিয়েছেন। তাঁর মৃত্যু চরম দুর্ভাগ্যজনক এবং দুঃখের। আমরা গভীর ভাবে শোকাহত। এই ঘটনা নৃশংসতার যাবতীয় সীমা লঙ্ঘন করেছে। দোষীদের কড়া শাস্তি নিশ্চিত করতে এবার কঠোর আইন তৈরি করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন কাজ করার আগে কেউ তার পরিণতি সম্পর্কে ভাবে। কঠোর আইন পাস করানোর জন্য কেন্দ্র প্রয়োজনে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে। আমরা সর্বতো ভাবে সহযোগিতা করব। পাশাপাশি এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে জন্য জনমানসে সচেতনতা, দায়িত্ব এবং স্পর্শকাতরতা বাড়াতে হবে। এই দুঃখের সময় মৃতার পরিবারকে গভীর শোক জানাই।"

ফেসবুকে মুখ্যমন্ত্রীর এই শোকবার্তা সামনে আসার পরই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। ধর্ষণের ঘটনায় দ্বিচারিতার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।

উজ্জ্বল দত্ত: আপনার কী এসে যায়? আপনার কাছে তো সব ধর্ষণের ঘটনাই মিথ্যা, রং চড়ানো, এবং ধোয়া তুলসী পাতা সরকারকে বদনাম করার জন্য সাজানো। মুখ বন্ধ রাখুন। আর হ্যাঁ, একটা কথা। আমি কিন্তু মাওবাদী নই। 

শিবাজি দেবনাথ: দিদি, দয়া করে আপনার দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে শাস্তি দিন। তাঁর মানুষ হওয়ার কোনও যোগ্যতাই নেই।

রক্তিম ঘোষ: পার্ক স্ট্রিটের ধর্ষিতাকে আগে বিচার দিন। আর ওনার চরিত্রের দিকে আঙুল তোলা বন্ধ করতে বলুন।

জুনা কিমওয়াহব: বেশ লম্বা-চওড়া আপডেট। পার্ক স্ট্রিট কাণ্ডে কী হয়েছিল, তা সবাই জানে ম্যাডাম ...! তারপরেও আর এসব কথা বলবেন না।

সৌরভ দাস: আমি নিজে তৃণমূলের সমর্থক। তবু বাধ্য হয়ে বলছি, আপনি যে এত জ্ঞান দিচ্ছেন, আপনার নিজের রাজ্যের অবস্থা জানেন? ... আপনি ফেসবুকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে না গিয়ে, আগে নিজের রাজ্য দেখুন। নইলে কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ধর্ষণের ঘটনায় গিনেস বুকে নাম লেখাবে।

মৌমিতা চক্রবর্তী: পার্ক স্ট্রিটের নির্যাতিতার প্রতি কি কোনও সমবেদনা নেই, কারণ তিনি তো মারা যাননি!

বর্ণালি ঘোষ: দিদি, আপনি এত কথা বলছেন। কিন্তু আপনি মহিলা হয়ে পার্ক স্ট্রিটের ঘটনাকে সাজানো ঘটনা বলেছেন। ... দিদি, এবার আপনি একটু চোখ খুলে দেখুন।

সুরঞ্জন ঘোষ: কথার চেয়ে কাজের জোর বেশি, আশা করি আপনি জানেন

অমল মাঝি: নিজের ঘরেই ছিদ্র। আর লোকের বাড়ির দিকে আঙুল তুলে কী হবে!!!

জয়জিত ভৌমিক: আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি দিল্লির ঘটনাটা ঘটত, তাহলে তিনি কত টাকা ক্ষতিপূরণ দিতেন????

সৌরভ মিত্র: পার্ক স্ট্রিট কাণ্ডে দোষীদেরও চরম শাস্তি চাই

নির্মাল্য শেঠ: ধর্ষণকে কি পশ্চিমবঙ্গে সাজানো এবং দিল্লিতে ধর্ষণ বলে!!

সুফল সরকার: দিল্লিরটাও মিথ্যা। সব পাবলিকের সাজানো।  

Post Your Comment

Total Comments:30

MAMTA hotao - bangla bachao ( remove mamta save our bengal) - let her back to her residence where a JHAMELABAJ LADY like her just fit to stay !! she n her sakreds not fit f educated cultured society for what we bengalees are proud of!!

Bhul take bhul bola...er modhyeo ekta aashar aalo dekha jay. Park Street-er ghotonata sajano ghotona, Katwa-ar ghotonata CPM-er Mohilar ghotona, Star Anand-er sangbadadik-ke petano-ta banano ghotona, Barasat-er ghotona-ta paribarik ghotona. Aar jokhon segulo satyo bole protiponyo hochhe...tokhono segulo niye rajyer montrider chup thaka...aar kichhu koruk ba na koruk...rajyo-basi hisebe ekta hinomanyotar jonmo dichhe. Baire giye lojja laage poschimbongo/kolkata theke esechi bolte. Sothik kothata bolte na parleo ontato chup to thakte pare !!! Ei koyekmaasei eto durbinito karjokolaap... vabtei paarchi na. They are just degrading... our mother....west bengal!!!

let us make DAMAYANTI SEN - WB CM - bring all jokers of WB assembly including the STREET JHAMELABAJ LADY ,MAMTA BANERJEE - mafia leader MADAN MITRA back on street - then WB wl be a safer place for ou mother,aunties,wife,sisters & daughters a safe place to live in.Make a resolution on this day 1st JAN,2013 - enough with MAMTA - now its high time to say good bye to her

mamtadi with due respect to you i must say pls don`t comment or feel sorry in other state`s issue - its nothing of your concern!! first of all make sure in your state woman /girls /little baby girls are safe n secured !have u taken any +ve action agnst the criminal ,THAT MUSLIM rapist ( i cannot remember his name) in park street - u did not. because he funded yr party account - right!! that`s yr dirty politics !!this way u cannot continue long - after completion of 5 yrs term THESE BENGALEE PEOPLE who bring to CM post wl pull u back on the STREET as TROUBLE MAKING POLITICIAN ( u just fit f that ) - yr HITLER like attitude wl see THE END OF TRINAMUL CONGRESS from indian politics for ever - do note!!

Aanisur Rahaman sttyo kothata bole ki khoob annya korephelechhe?????????

ONER DWICHARITA BAHUDINER RAJNAITIN JIBON SURUR SOMAY THEKE MITHYA KOTHA DIYE SURU KORECHILEN, NIJEKE `doctoret` BOLE PORICHY DIYE CHILEN PAROBORTTIKALE OTAJE MITHYA TA PROMANITO.MAJE MAJEI UNI BOLEN AMAR KACHE KHABOR ACHE BOLE EKTA MITHYA KOTHA HAMESAI BOLEN.DHANDABAJ DURNITIGROSTO EKNAYAKTRONTRI MOHILA.

Apni agay nijer state k dakhun.....WEST BENGAL K TO RAPE AR CAPITAL KORE TULBEN BOLE MONAY HOCHAY.APORADHIEDER AGAY UPOJUKTO SHASTI DIN.SATTYA K SIKAR KORTE SIKHUN.NA JANAY COMMENT KORBEN NA.

The hypocrite liar (also she can`t write English someone else posts her Facebook Posts),it is shame to call her CM,is not only shameless but also vindictive and shame for womanhood. She enjoys Z-category security at public expenses and easily say `sajano ghatona`(fabricated incisent).Remember Stalin, Hitler nobody survived wrath of History! That day is not far when Mamata and MirZafar will bear equal meaning! Mamta will be other name of treachery!

Respected DiDi, I am a professional & a faculty of Various B-scholls at kolkata, Pl. take care of the rape cases & also think about bringing manufacturing industries at Kolkata. I am asuured that you can tackle this situations nicely for your people. Thanks! Yours faithfully,

SreeChaitanyadeb balachhen,`APANI ACHARI DHARMA APARA SHIKHAIO` AI AADARSHA BANGLAR NETRI SRIMATI MAMATA BANERJEE TAKE ABASHYAI ANUSARAN KARA UCHIT,ARTHAT NIJ RAJYA JINI DHARSHAN BANDHA KARTA PARANNI, TAR APAR RAJYAR DHARSHAN A SAMALOCHANA KARA `SHAK DIYA MACHH DHAKAR` CHESHTA CHHARA KICHHUI NOY.

SreeChaitanyadeb balachhen,`APANI ACHARI DHARMA APARA SHIKHAIO` AI AADARSHA BANGLAR NETRI SRIMATI MAMATA BANERJEE TAKE ABASHYAI ANUSARAN KARA UCHIT,ARTHAT NIJ RAJYA JINI DHARSHAN BANDHA KARTA PARANNI, TAR APAR RAJYAR DHARSHAN A SAMALOCHANA KARA `SHAK DIYA MACHH DHAKAR` CHESHTA CHHARA KICHHUI NOY.

Manoniya CM to gaan khub bhalobasen. asun aj amra sobbai mile ektai gaan kori ``tomar bhubone MAAGO ETO PAAP, eki obhishap NAI PROTIKAR``. bhalo na gaan ta?!!!!!!!!!!!!

Kichu bollai Mau badi Takma deadab Didir Police? Chup kora dhako Panchyat & Lok shava Election Tarpor Jobab Daban?

Manoniya Lady Mokkhomontri please ebar katha na bole AMORON ONOSONE BOSUN jate KENDRO SORKAR KATHOR LAW KORTE PARE. apni to DESHER jonne oneeeek korechen. er jonne jodi sohid hon to sara prithibi apnake kurnish korbe.

Delhir ghotonay apnar tonok nore6e ? R parkstreet ki hbe jtak sajano bla hoe6lo ? Vbe dekhun na oi mohilati apnar maa ba bon . . . Age nijer rajjo vlo kre dekhun tarpr vashon dben. . . .aj o to barasater kandoti ghote glo,ebr dkhbo apni ki krben. . . . Ooo sry sry k6u blle to police greftar kre nie jay. . . Chi,eirkm prosason systm dkhle lojja kre. . . . . . . . K6u kre dkhanr i6e thakle barasater ghotonar doshider shasti din. . . . .

Madam apnar ki monehoy kono may ki echha kore ba mitha bolte pare amar sathe dharson hoyechhe?

It is our fault. We have been allowing the politicians to violate human rights every moment. The politicians are regularly violating the articles of The Universal Declaration of Human Rights. We can file case against them. We do not need to be a lawyer. Just a few more months....... Regards, Human Rights Research Scholar, London

Madam pls ebar kichu korun, ami lal nil subuj merun kono doler songe jukto noi ami eakjon sadharon manus, sot pothe rojgar kore khai,nijer poribare sathe thaki r somay moton sorkar k se tar tax ta day, ami ki tar bodol e nijer r nijer poribarer security ta dabi korte pari na? jodi sombhob hoi tahole amader security deben.

delhi ar dike na takia barasat ar dike takan didi!!!!!!!!!!!!!!!!!

Didir abar ghum veneche.jai hok abar r barasat er ghotonake sajano bolben na plz.

Didir abar ghum veneche.jai hok abar r barasat er ghotonake sajano bolben na plz.

Eta Mukhos !! Ageo Chhilo, Ekhon Sasok Hisebe Poriskaar dekhachhe. Aar Jato poriskaar dekhbo, tato bhalo.

DEAR DIDI, AMK HELP KORO.........

plz read the fb comment on mamata`s status about rape written by common people..

এসব ফাঁকা বুলি আউড়ে কোন লাভ নেই। আয়নাতে নিজেকে ভালোকরে দেখুন।

Chalni (net) bolchhe such (niddle) ke tomar pechhone phuto. Nijer ta dekchhe na....

পার্ক স্ট্রিট কাণ্ডে,কাটোয়া কাণ্ডের সময় আপনার এই চেতণা জাগ্রত হলে বাংলার মুখ উজ্জ্বল হোত কিন্তু তার বদলে আপনি ধর্ষণের মাত্রাকে টাকা দিয়ে মাপার চেষ্টা করে বাংলার মা বোনেদের অপমান করতে বিবেকে বাধল না।

Lojja korena eto boro vason dite parkstreeter ghotonake sajano bolechen .madan mitra tar charecter nue prosno tulechen ....ebar kakali madam ja bolechen bolteo lajja kore....sotti jodi ektuo manbota thake domointo sen ke nijer pode firie anun...r na borle vason debens....r he parle amay arrest korun

``RAPE`` IS MAILAGE THING FOR OUR CM.Remember Chamoala sarder.so in bengal Rape is not any mater.shame shame...

chorom sasti chai.doshider

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।