`মিডিয়া পচা প্রচার চালাচ্ছে`, ফিরহাদের পাশেই পঞ্চায়েতমন্ত্রী

Update: August 19, 2012 21:53 IST

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, মিথ্যা প্রচার চালাচ্ছে সংবাদমাধ্যম। গতকাল ফিরহাদ হাকিমের পর আজ একই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পচা প্রচার চালানো হচ্ছে। এদিকে গল্ফ গার্ডেন গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত ধরা পড়লেও বাকিরা এখনও অধরা।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর পর এবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। শনিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বাণিজ্যিক সাফল্যের পিছনে না দৌড়ে এবং ঘটনার প্রচার না করে সামাজিক সচেতনতা বাড়ানোর উপদেশ দিয়েছিলেন। রবিবার একধাপ এগিয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জির দাবি, এরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় কয়েকগুণ ভাল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিডিয়া পচা প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন সুব্রতবাবু।

বিরোধী দলনেতা অবশ্য সরকারপক্ষের এই দাবি উড়িয়ে দিয়েছেন।

এদিকে মূল অভিযুক্ত শরিফ আলি মোল্লা ছাড়া গল্ফ গার্ডেন গণধর্ষণ কাণ্ডে অন্য অভিযুক্তেরা এখনও ধরা পড়েনি।  শুক্রবার রাতে ঘটনাস্থল থেকেই ধরা পড়ে মূল অভিযুক্ত শরিফ আলি মোল্লা। ঘটনায় অভিযুক্ত বাকি ছজন এলাকায় নির্মানকাজের ঠিকাশ্রমিক বলে জানা গেলেও এখনও ধরা পড়েনি কেউ। সোমবারই হাসপাতাল থেকে ছাড়া হবে গল্ফ গার্ডেন ধর্ষণকাণ্ডে অভিযোগকারী মহিলাকে। তারপরই ওই মহিলার গোপন জবানবন্দি নিতে পারে পুলিস। 

Post Your Comment

Total Comments:2

I`m now outside of Bengal. It is really ridiculous to reply the query of the people, the reason of such daily deterioration of women`s helplessness condition, who had high respect about Bengal`s long tolerance on women. Many had otherwise reservation on development program-me etc. but their respect on Bengal`s culture was high. Now all the media here are reflecting the sharp deterioration of the entire Law & Order situation,specially repression on women. The central govt`s authority declares WB as no ``one`` on the index of repression on women & no ``two`` on rape case index. The sharp deterioration index on Law & Order situation is also highest compare to all India level. The callous Subrata Mukherjee, the famous AYA RAM GAYA RAM politician of WB, who once criticized Mamata in most filthy language, now drives to appease Mamata`s feet,at any cost, have no phase value. But all out efforts to be taken without any delay to contain such most heinous incidents immediately.

R a SUBROTA MITHA KOTHA PONCHA KOTHA BOLTAY MASTER.O TOH BOSTA PONCHA TOR MOOOJ

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।