পঞ্চায়েতে সিপিআইএমের হার চায় না নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের

Update: March 10, 2013 17:39 IST

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের চাপানউতোর বেড়েই চলেছে। রবিবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে করেন তৃণমূল নেতা মুকুল রায়। এদিন তিনি সাফ জানিয়ে দেন, `নির্বাচনের দিন ঘোষণা করবে রাজ্য সরকার`। আইনের ধারা মেনেই রাজ্য দিন ঘোষণা করবে বলে তিনি দাবি করেন।

মুকুল বলেন, `নির্বাচনের দিন ঘোষণার এক্তিয়ার রয়েছে রাজ্যের`। সুবিধামতো রাজ্য দিন ঘোষণা করবেন বলে তিনি জানান। `এড়িয়ে যায় রাজ্য নির্বাচন কমিশন`। সেইসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। মুকুলের অভিযোগ, `সিপিআইএমের হার চায়নি কমিশন। তাই ফেব্রুয়ারিতে ভোট হয়নি`। সিপিআইএমকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

`আমরা চাই নির্বাচন তাড়াতাড়ি হোক`। রাজ্য নির্বাচনকে তোপ তৃণমূল নেতা মুকুল রায়ের। এক্তিয়ারে থেকে নির্বাচন পরিচালনা করুক কমিশন, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে সিপিআইএম নেতৃত্ব।

Post Your Comment

Total Comments:8

asole Mr. Mukul Roy ja bolchhen ta kono bichokhkhon netar kotha hote pare na... osthirmoti manus era sokolei... songbidhan manen na... law & order manen na... ja mone ase tai kore beran... r hasir khorak hon...

MUKULER MUKH DIYE MAMATAR KATHA.

Rajjya police dea vot na korle to TMC khomotai thakbe na....... Mukul Roy`s commant is not valluable.

TMC is requested to educate Mukul Roy.

  • RANJAN
  • Posted: 3/11/2013 6:43:27 AM

TMC MEMBERSHIP HAS ONLY ONE CRITERION-MUST BE ILLITERATE

Thik ache ta hole Arabul/Ikbal ke diye vote porichalona korun.

mukul da thik kata boloco ,

ek dom trinomuli dhang.

mukul da thik kata boloco ,

mukul roy der moto ardha shikshito kono lok kono doler sarbo bharotya sadharon sampadok hole, sei doler jonne bhagobaner kachhe prarthona kora chhara r kichhui korara thake na. asole mukul babura nirbachone jetei bhoi pachhe, tao abar nirbachon commision er supervision -a ???.. ora asole chaichhe oder petoa police dia ponchayet nirbachon koria, bina protidonditai ponchaayet a khomotai aste...

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।