মুন্নাকে ফেরার হতে সাহায্য করেছিল পুলিসই, অভিযোগ সিআইডির

Update: March 8, 2013 16:22 IST

গার্ডেনরিচে দুষ্কৃতীর গুলিতে নিহত এস আই হত্যাকাণ্ডে অভিযুক্ত মহম্মদ ইকবালকে গ্রেফতারে দেরি হওয়ায়, কলকাতা পুলিসের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল সিআইডি।

রাজ্য গোয়েন্দা সংস্থার অভিযোগ, পুলিসের একটি অংশ ফেরার থাকাকালীন তৃণমূল নেতা মুন্নাকে সাহায্য করেছিল। সে কারণেই তাঁকে গ্রেফতার করতে দেরি হল বলে দাবি করেছে সিআইডি। ঘটনার ২৩ দিন পর সিআইডির জালে ধরা পড়েন মুন্না। গ্রেফতারে দেরির  কারণ ব্যাখ্যা করতে গিয়ে মারাত্মক অভিযোগ করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। জানা গেছে, বন্দর এলাকায় কর্মরত পুলিসের একাংশ মুন্নার কাছে সিআইডির গতিবিধি ফাঁস করে দিত। শাসকদলের প্রতি আনুগত্য থেকেই তাঁরা ফেরার মুন্নাকে নিয়মিত সাহায্য করতেন।

গার্ডেনরিচ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মুন্নাকে আজ গয়া আদালতে পেশ করা হয়েছে। সেখানেই ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। ফলে তাঁর ২ দিনের ট্রানজিট রিমান্ড পেল সিআইডি।

Post Your Comment

Total Comments:6

এক মুন্নাভাই এম বি বি এস কে জানতাম । সঞ্জয় দত্ত চিনিয়েছিলেন। আর এক কবি `ইকবাল`-এর কথা জানি যাকে পৃথিবী সন্মান করে । ``সারে যাঁহাসে আচ্ছা, হিন্দুস্তা হামারা``, ইনি একদিন বড় হবেন, ববিকে সরিয়ে বিধায়ক হবেন । হিজাব পরা দিদির পাশে আদাব দিয়ে পুলিশ মন্ত্রী হবেন । বন্দেমাতরম । ইন্সাল্লাহ ।

সরাসরি সম্প্রচার দেখছিলাম ২৪ ঘন্টায় যেখানে এক পুলিসের ছোটো কর্তা বলছিলেন যে গণমাধ্যমের প্রচারে পুলিসের মনোবল ভেঙে যাচ্ছে । তিনি অবান্তর ভাবে নিজের পান্ডিত্য জাহির করার জন্য অয়াদিপাউস , সফোক্লিস ইত্যাদির উল্লেখ করেছেন । বরং একবার তিনি কমলাকান্ত (বঙ্কিমচন্দ্র) পড়ে নিন । মোক্ষদা পিসির এক আশীর্বাদ ছিলো যে , `বাবা তুমি দারোগা হও`এর চেয়ে বড় আশীর্বাদ কিছু নেই , সমীর বাবুর নিজের অভিজ্ঞতাই বলে দেবে । এর অভিশাপ ছিলো যে , ` তোর ঘরে মামলা ঢুকুক` মহামান্যদের সম্পর্কে এই কথার জন্য কমলাকান্তকে ধরে আনা দরকার । আপনার কোনও কিছু চুরি / ডাকাতি হলে ক্ষতি যদি কম টাকার বলেন তবে দৌড় ঝাঁপে পুলিসের পড়তায় পোষায় না ।

বিচার পাওয়া যাবে কি? পশ্চিমবংগের যা অবস্থা দেখছি তাতে আজ নিজেকে বাংগালী বলে পরিচয় দিতে লজ্জা করে|

how to get live tv 24 ghanta in net?

নিজেকে মুসলমান ভাবতে ঘৃণা হয়। কারণ এই ধর্মেই মহম্মদ ইকবালের(মুন্না) মত দুষ্কৃতি জন্মায়। মহম্মদ ইকবালের(মুন্না) ফাঁসী দেখতে চাই। সাচ্ছা মুসলমান পৃথিবীর কোথাও নেই। আছে শুধু ধর্মের নামে কিছু উগ্রপন্থ মৌলবাদী মানুষ। যারা মুসলমান ধর্মকে ছোট করে। অতীতের ইতিহাস পড়লে বঝা যায় ইসলাম ধর্মের মানুষ পরের সম্পদ, পরের জীবন ও পরস্ত্রীর জীবন নষ্ট করতে বেশী পারদর্শী। মুসলমান জঙ্গি, পার্কস্ট্রীট কাণ্ডে কাদের খানের মত দুষ্কৃতিদের ফাঁসী হলে মুসলমান ধর্ম কিছুটা উন্নত হবে। ইন-শা-আল্লাহ......... নাজবুল ইসলাম

I know every political party shelter criminal..but ub front of world..what TMC did is a big shame for indian politics..actually Mamata thought defeating CPM with the help of congress is owning USA president election..that`s she has don`t care mentality..don`t worry in few years TMC will be vanish like congress in tripura..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।