মমতা ব্যানার্জি কো বাধাই দেতা হুঁ: সুলতান আহমেদ

Update: February 1, 2013 17:47 IST

সাহিত্য জগৎ থেকে সাধারণ মানুষ যখন সলমন রুশদির টুইট নিয়ে তোলপাড় তখন মমতা ব্যানার্জির প্রসংশায় উচ্ছ্বসিত সুলতান আহমেদ। মুখ্যমন্ত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় অভিনন্দন জানিয়ে তৃণমূল সাংসদের  সাফ কথা, "উনি ভাল কাজ করেছেন। যে ব্যক্তি বিশ্ব সাহিত্যকে নোংরা করা ছাড়া আর কিছুই করেন তাঁকে আসতে না দিয়ে মমতা ব্যানার্জি ঠিক কাজই করেছেন।"

তিনি আরও বলেন, "আমাদের যা সংস্কৃতি। রবীন্দ্রনাথ, নজরুলের সংস্কৃতি আমাদের। এই নোংরা লেখনীকে বাঙালি জনগণ, বাংলা ভাষা, কলকাতার মাটি কোনওদিন স্বাগত জানায়নি। স্বাধীনতা মানে কাউকে ছোট করা নয়, প্রফেটকে, ঋষি মুনিকে অপমান করা নয়। আমাদের দেশের সভ্যতা আমাদের এই শিক্ষা দেয় না।"

আজ সকালেই সলমন রুশদির বিস্ফোরক টুইট প্রকাশ্যে আসে। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী তাঁর কলকাতায় আসা আটকানোর জন্য পুলিসকে নির্দেশ দিয়েছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন। তাঁর দলের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও টুইটারে অভিযোগ জানিয়েছেন রুশদি।

সুলতান আহমেদের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে






Post Your Comment

Total Comments:7

Today I learnt about 24 ghanta. How they make news...!!!!!

Though I communist supporter in this case I strongly support Mamata Banarjee`s decision. She took the right decision. Ex chief Minister also took the same decision like Taslima Nasrin.

Sultan saheb-montobbo mane kariye dai Md. Selim saheb-r montabbo 2007 Rajabazar-e meeting-e Taslima Nasrin-r Sahitya Protibha ba dakhota sambondhe. Sei Tradition Somane Cholche!!!!

SULTAN MAMOTAR MOSEHAB,DIDI JA BOLTE BOLE DIYECHEN UNI TAI BOLE CHEN. UNI EK TA COLLEGER GB`r PRESIDENT AGE SAI COLLEGTER SWAVABIK ABOSTA FIRIA ANUN TAR POR ONNYO KICHUR KATHA CHINTA KORBEN.

কী সেই বিরোধীতা? সমাজ প্রগতির রূপরেখা কী? খালি ফাটকা? বই বিক্রী করে অর্থোপার্যন? এমন গোঁফতো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। আজও দেখছি যে গোঁ ফ জোরাতো তেমনি আছে কমেনি একরত্তি। কী সেই কারণ? অনর্থ বাঁধালাম না তো? হায় সুলেমন সুলেমন সুলেমন।

SULTAN AHMED GIVES THE CERTIFICATE OF WORLD LITERATURE, WE HAVE TO DIGEST IT.AS BECAUSE SULTAN IS IN POWER. A SUB-LITERATE IN WEST BENGAL CRY FOR LITERATURE!EDUCATION MINISTER SHOULD TAKE THE RESPONSIBILITY TO TEACH HIS COLLEAGUE. A FINISHING TOUCH IS AWAITING FOR THE PEOPLE OF WEST BENGAL IN CULTURAL FIELD BY SULTAN OF WB MINISTRY.

Who give the recognition as a world literature? you? Do you know What is culture what is cultural degradation? Mr Sultan and also to whom you refer to, to teach his colligue... are certain of their ground.

সুলতান আহমেদ প্রফেটের পক্ষে। তাই সাহিত্যিক ওর পছন্দ নয়। ভাবুন তো! প্রফেট বাঁচবে তো? বাংলাদেশের হুমায়ুন আহমেদ পরলোকগত তাই ভরসা। সুলতানের সাহস খুব বেশি বেহিসেবী ওর কোন খাতা নেই। সাবাস! সুলতান বাদশাহ! সাবাস! মেজাজটা যেন ঠিক থাকে, ব্রাত্য বাবু কে বোলে একটা নাটকের ব্যবস্থা কারিয়ে নাও। আর শেষ কথা আপনাকেই বলতেই হয় দিদির মুখ পোরাবেন না।

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।