অমিতের বাজেটে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে, আশঙ্কায় শিল্পমহল

Update: March 11, 2013 20:40 IST

রাজ্য বাজেটের ভ্যাট এক শতাংশ বাড়ানো হয়েছে যার জেরে জিনিস পত্রের দাম একলাফে অনেকটাই বাড়বে। শুধু বিরোধী রাজনৈতিক দলগুলিই নয়, বণিকমহলের বক্তব্য, এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে। 

রাজ্যে যখন ভ্যাট চালু হয়, তার চরম বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের আয় বাড়াতে ভ্যাটকেই হাতিয়ার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভ্যাটের নিম্নসীমা চার শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
 
উর্দ্ধসীমা ১৪.৫ শতাংশ থেকে ১৫.৫ শতাংশ করা হয়েছে। যেহেতু সব জিনিসের ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য তাই এই এক শতাংশ বৃদ্ধির জেরে জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়বে। বাম ও কংগ্রেস রাজ্যের দুই বিরোধী শিবিরই ভ্যাট বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানিয়েছে।
 

শুধু বিরোধী রাজনৈতিক শিবিরই নয়, বনিক মহলও একই আশঙ্কা করছে। তাদের বক্তব্য বর্ধিত ভ্যাটের ফলে সব ধরণের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবি।এর জেরে শুধুমাত্র দাম বাড়ছে না সোনা ও রূপোর। রাজ্যের ব্যবসা বাণিজ্যে ভ্যাট বৃদ্ধি বড়সড় প্রভাব ফেলবে।

 
তবে, দাম বাড়া ইস্যু নিয়ে মুখ খুলতে নারাজ সরকারপক্ষ। নজিরবিহীনভাবে বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হননি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তার জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
 
পরিষদীয় মন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের কী বক্তব্য? প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনননি পার্থ চট্টোপাধ্যায়।  

Post Your Comment

Total Comments:4

It is learnt from Bengal budget that Vat has been increase. this is unexpected. It will effect to price rise in all commodities as a result it will effected the common people of WB. for the shake of common people re-think the matter and roll back the vat.

Maa Mati Manush if it is real then immediate roll back increase Vat. The vat increase amount definitely effected in all commodities as a result the poor person will be suffer.The FM and CM should realized the matter and take action for the shake of of majority of poor people of Bengal.

Sala chorer dol sab paisa jabe chorer der pete,

maa mati manush ar sarkar.......Really it is very good news for mangopeople (amadmi)…..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।